সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » যান্ত্রিক ত্রুটিতে ২৭ মিনিট আটকা মেট্রোরেল
যান্ত্রিক ত্রুটিতে ২৭ মিনিট আটকা মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট আটকে ছিল বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের একটি ট্রেন। স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় বাকি ট্রেনগুলো স্ব-স্ব স্থানে আটকে যায়। ফলে যাত্রাপথে ভোগান্তির শিকার হয়েছেন মেট্রোরেলের যাত্রীরা। সোমবার (২৪ মার্চ) ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, একটা ট্রেন ডিফেক্ট হয়েছিল। সেই ট্রেনটিকে আগারগাঁওয়ে সাইড করা হয়েছে। বাকি ট্রেনগুলো চলাচল শুরু করেছে।
![]()
দায়িত্বশীল আরও একটি সূত্র জানিয়েছে, একটি ট্রেনের ব্রেকে জটিলতা তৈরি হয়েছিল। পরে দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
এদিকে ট্রেন বন্ধ থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীরা ছবিসহ একাধিক পোস্ট করেছেন। সাইরা ওয়ালি লিখেছেন, কাজী পাড়া থেকে মিরপুর ১০, হঠাৎ হার্ড ব্রেক করে মাঝপথে দাঁড়িয়ে গেল মেট্রো। সময় ৩টা ৩২। এখন ১০ নম্বর স্টেশনে দাঁড়ায় আছে। প্রবলেমটা কী, কেউ জানেন?
বিষয়: #আটকা #ত্রুটি #মিনিট #মেট্রোরেল #যান্ত্রিক










সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান 