রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » স্ত্রীর সঙ্গে কলহের জেরে ব্যবসায়ীর আত্মহত্যা
স্ত্রীর সঙ্গে কলহের জেরে ব্যবসায়ীর আত্মহত্যা
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:::
রাজধানীর বংশালে স্ত্রীর সঙ্গে কলহের জেরে ইয়াসিন আরাফাত বাপ্পি (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবক ইন্টারনেট ব্যবসায়ী বলে জানা গেছে।
![]()
শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বংশালের আগামাসি লেন এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত আরাফাতের বাবা মো. জাবেদ বলেন, আমার ছেলে ইন্টারনেটের ব্যবসা করতো। তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
বিষয়: #আত্মহত্যা #কলহের #জেরে #ব্যবসায়ী #সঙ্গে #স্ত্রীর










বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা
কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে
তা’লীমুল কুরআনের মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
হাব সিলেট অঞ্চলের ইফতার মাহফিল
ইত্তেহাদুল কুররা’র বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিল
সিলেটে জালালাবাদ নারী ঐক্যের আলোচনা সভা
বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিল
নগরীর শেখঘাটে ১২নং ওয়ার্ড জামায়াতের ইফতার
যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা
সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের ইফতার 