শুক্রবার ● ২১ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের পৃথক অভিযানে ২ হাজার ৫৭৬ পিস ইয়াবাসহ তিনজন আটক
কোস্টগার্ডের পৃথক অভিযানে ২ হাজার ৫৭৬ পিস ইয়াবাসহ তিনজন আটক
মনির হোসেন

খুলনার রূপসা ও কয়রায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৭৬ পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
২১ মার্চ শুক্রবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ মার্চ শুক্রবার সকাল ৭ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা ও বিসিজি স্টেশন কয়রা এর আভিযানিক দল খুলনার রুপসা থানাধীন খান জাহান আলী টোল প্লাজা এবং কয়রার দশহালিয়া খেয়া ঘাট এলাকায় ৪টি পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে ২ হাজার ৫৭৬ পিস ইয়াবা ও ১ টি মোটরসাইকেল সহ ৩ জন মাদক পাচারকারী মোছাঃ ফাতেমা (৫০), শাহিনা আক্তার (২৩) এবং মোঃ বেলাল হোসেন (৩৫) কে আটক করা হয়। আটককৃত মাদক পাচারকারীরা কক্সবাজারের মহেশখালী এবং সাতক্ষীরার দেবহাটা থানার বাসিন্দা।
তিনি আরও বলেন, জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #কোস্টগার্ড #পৃথক










বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার 