শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » গজারিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে বিদেশি অস্ত্র তাজা গোলা জব্দ
প্রথম পাতা » প্রধান সংবাদ » গজারিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে বিদেশি অস্ত্র তাজা গোলা জব্দ
২২৩ বার পঠিত
শনিবার ● ১৫ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গজারিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে বিদেশি অস্ত্র তাজা গোলা জব্দ

মনির হোসেন
গজারিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে বিদেশি অস্ত্র তাজা গোলা জব্দ
মুন্সিগঞ্জের গজারিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে ১ টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা, ১ টি ম্যাগাজিন, ১ দেশীয় অস্ত্র এবং ১টি কাঠের বোট উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার (১৫ মার্চ) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়ায় কালিরচর গুয়াগাছা সংলগ্ন মেঘনা নদীতে দীর্ঘদিন যাবত একদল সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলত নৌ যান সমূহ হতে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ অন্যান্য অপকর্ম করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ শনিবার মধ্যরাতে কোস্ট গার্ড ঢাকা জোন এবং গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে উক্ত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোটটিকে থামার সংকেত প্রদান করে। বোটটিতে অবস্থানরত সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে বোটটি দ্রুত নদীর পাড়ে ঠেকিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা এবং ১টি দেশীয় অস্ত্র পাওয়া যায়। তিনি আরও বলেন, বর্তমানে জব্দকৃত অস্ত্র,ম্যাগাজিন, গোলা সমূহ এবং কাঠের বোট আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গজারিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত লাইটার, কোস্টার ও অন্যান্য নৌযানসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে ২৪ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড। টহলের পাশাপাশি আকস্মিক সাড়াশি অভিযান, মোবাইল কোর্ট এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে কোস্ট গার্ড আওতাধীন এলাকা সমূহে ডাকাতি, চোরা চালান, মাদক পাচার, ছিনতাই এবং অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি