শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিশেষ » যুক্তরাজ্য ভিসার নিয়মে বড় পরিবর্তন আনলো
প্রথম পাতা » বিশেষ » যুক্তরাজ্য ভিসার নিয়মে বড় পরিবর্তন আনলো
২৭৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্য ভিসার নিয়মে বড় পরিবর্তন আনলো

বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক::
যুক্তরাজ্য ভিসার নিয়মে বড় পরিবর্তন আনলো

যুক্তরাজ্য সরকার আবারও তাদের ভিসা নীতিতে পরিবর্তন এনেছে। নতুন এই নিয়ম বিশেষভাবে স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মী এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অভিবাসন সংক্রান্ত বিরোধিতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং দক্ষিণপন্থি রাজনৈতিক প্রবণতার মধ্যে এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুসারে, যুক্তরাজ্যের নিয়োগকর্তাদের বিদেশ থেকে কর্মী নিয়োগের আগে দেশেই বসবাসরত বিদেশি স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিতে হবে। ৯ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মে নিয়োগকর্তাদের প্রমাণ করতে হবে যে, তারা যুক্তরাজ্যে বসবাসরত কর্মীকে নিয়োগের চেষ্টা করেছেন এবং নতুন ভিসার প্রয়োজন রয়েছে।

সরকার আশা করছে, এই পদক্ষেপ বিদেশি কর্মীর উপর নির্ভরশীলতা কমিয়ে আনবে এবং অভিবাসনের মাত্রা নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি, দক্ষ কর্মী ভিসার জন্য ন্যূনতম বেতন বৃদ্ধি করা হয়েছে। এপ্রিল থেকে এই ন্যূনতম বেতন প্রতি বছর ২৩,২০০ ইউরো থেকে বাড়িয়ে ২৫,০০০ ইউরো করা হয়েছে, যা প্রতি ঘণ্টায় ১২.৮২ ইউরো।

শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে ব্রিটিশ সরকার নতুন কিছু কঠোর নিয়ম চালু করেছে, বিশেষ করে স্বল্পমেয়াদী ইংরেজি ভাষা কোর্সের জন্য। নতুন নিয়ম অনুসারে, যারা ছয় থেকে ১১ মাসের জন্য ব্রিটেনে ইংরেজি শিখতে আসবেন, শুধুমাত্র তারাই এই পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে যে, অনেক শিক্ষার্থী প্রকৃতপক্ষে পড়াশোনা করতে আসেন না এবং কোর্স শেষের পর যুক্তরাজ্য ত্যাগ করেন না। ফলে, এই নিয়মের অপব্যবহার রোধে সরকার আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে।

নিয়ম ভঙ্গকারী কোম্পানিগুলো যাতে বিদেশি কর্মী নিয়োগ করতে না পারে, সেজন্য বিশেষ নজরদারি চালু করা হচ্ছে। সরকার ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৪৭০টিরও বেশি স্পন্সর লাইসেন্স বাতিল করেছে।

অভিবাসন ও নাগরিকত্বমন্ত্রী সীমা মালহোত্রা বলেন, ‘আমাদের দেশে যারা স্বাস্থ্যসেবায় সহায়তা করতে আসেন, তাদের শোষণ থেকে মুক্ত রাখার দায়িত্ব আমাদের। আমরা এমন ব্যবস্থা নিচ্ছি যাতে নিয়োগকর্তারা নিয়ম লঙ্ঘন করে আন্তর্জাতিক কর্মীদের ক্ষতিগ্রস্ত করতে না পারেন।’

কঠোর অভিবাসন নীতির কারণে যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যা কমে গেছে। চলতি বছরের পরিসংখ্যান অনুসারে, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর বিদেশ থেকে প্রায় ৪ লাখ কম ভিসাপ্রত্যাশী যুক্তরাজ্যের কর্ম ও শিক্ষা ভিসার জন্য আবেদন করেছেন।

২০২৪ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ৫ লাখ ৪৭ হাজার ভিসা আবেদন গ্রহণ করা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৯ লাখ ৪২ হাজার ৫০০।

সরকারের এই নতুন নীতিগুলো যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।



বিষয়: #  #  #  #  #  #



বিশেষ থেকে আরও

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান
PSEA সংক্রান্ত অভিযোগ, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম, প্রকল্প তহবিলের অপব্যবহার PSEA সংক্রান্ত অভিযোগ, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম, প্রকল্প তহবিলের অপব্যবহার
বহুপাক্ষিক দুনিয়ায় ভারসাম্যের কূটনীতিতে বেশ সতর্ক অবস্থানে ভারত বহুপাক্ষিক দুনিয়ায় ভারসাম্যের কূটনীতিতে বেশ সতর্ক অবস্থানে ভারত
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ
কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল
শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন

আর্কাইভ

---
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
PSEA সংক্রান্ত অভিযোগ, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম, প্রকল্প তহবিলের অপব্যবহার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে