মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনী প্রচার ক্যাম্পে বহিরাগতরা হামলা
কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনী প্রচার ক্যাম্পে বহিরাগতরা হামলা
খন্দকার জালাল উদ্দীন :

কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনী প্রচার ক্যাম্পে বহিরাগতরা হামলা ও ভাঙচুর করেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদালত প্রাঙ্গণে অবস্থিত ক্যাম্পে হামলার ও ভাঙচুরের এ ঘটনা ঘটে।
হামলায় প্রচার ক্যাম্পের অন্তত অর্ধশতাধিক চেয়ার টেবিল ভাঙচুর ও নির্বাচনী প্রচারের ব্যানার ছিড়ে ফেলা হয়। এ ছাড়া হামলার ভিডিও করায় একজন আইনজীবীকে মেরে জখম ও অন্য নারী আইনজীবীকে লাঞ্ছিত করেন হামলাকারীরা।
জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়া লিগ্যাল উইং এর আইনজীবীরা বলেন কুষ্টিয়া কোর্ট এ সংস্কার করতে, অনেক বছর ধরে এখানে আইন চর্চা থেকে ক্ষমতার চর্চা বেশি হয়।কুষ্টিয়া কোর্ট আইনের স্বাসন প্রতিষ্ঠা করতে হলে নতুন দলের নতুন নেতৃত্ব দরকার, অনেক বছর এখানে লাঠিয়াল বাহিনীর দখলদারত্বের প্রভাব, এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে, অন্যদল ফ্যাসিস্ট হওয়ার পথে, তে আইনজীবি ওসাধারণ মানুষ হুমকির মুখে।
হামলার বিষয়ে কুষ্টিয়া আদালতের জিপি মাহাতাব উদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেন, বিগত ফ্যাসিবাদীদের আমলে চারবার সেক্রেটারি নির্বাচন করেছি, কিন্তু কোনোদিন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা দেখিনি। একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় নির্বাচন বানচাল করতে এই হামলার ঘটনা ঘটাতে পারে।
নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী বিএনপিপন্থী আইনজীবী শাতিল মাহমুদ বলেন, আমার ২৩ বছরের ক্যারিয়ারে আদালত প্রাঙ্গণে এ ধরনের নোংরা ঘটনা দেখিনি। যারা নির্বাচনকে ভয় পায়, তারাই স্থানীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয়ভীতি দেখানো ও নির্বাচন বানচালের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।এ বিষয়ে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল মজিদ বলেন, ফ্যাসিস্টদের দোসর অনেকেই চাচ্ছেন না নির্বাচন হোক, এ জন্য তারা এ হামলার ঘটনা ঘটাতে পারে। হামলার সময় আদালতে থাকায় এর বেশি কিছু আমার জানা নেই।
হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য কেউ হামলা চালিয়েছে কিনা, আমরা তা নিশ্চিত নই।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতির এক বছর মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিষয়: #আইনজীবী #কুষ্টিয়া #ক্যাম্প #নির্বাচনী #প্রচার #বহিরাগতরা #সমিতি #হামলা










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 