সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে যুবলীগ নেতাসহ ৭জন গ্রেফতার
রাণীনগরে যুবলীগ নেতাসহ ৭জন গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় মোতাহার হোসেন (৪৪) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দীন জানান,অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার সিংগারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে উপজেলা যুবলীগের সদস্য মোতাহার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তপ্রাপ্ত আসামী মোতাহার। এছাড়া মারপিট,ভাংচুর ও চুরির অভিযোগে রোববার রাতে দায়েরকৃত মামলায় উপজেলার চকাদীন গ্রামের জাফর আলীর ছেলে এনামুল শাহা (৪৮),একই গ্রামের আব্দুল জব্বার শাহার ছেলে বেলাল হোসেন(৫২),কাইছার আলীর ছেলে আবেদ আলী (৫২),আব্দুল জব্বারের ছেলে হেলাল উদ্দীন (৫০) কে গ্রেফতার করা হয়েছে। একই রাতে আদালতের পরোয়ানামুলে উপজেলার অলংকার দীঘি গ্রামের মমতাজের ছেলে লুৎফর রহমান এবং পুর্ব বালুভরা গ্রামের রবি চরনের ছেলে সুমন কুমার দাসকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিষয়: #গ্রেফতার #নেতাসহ #যুবলীগ #রাণীনগর










সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত 