বুধবার ● ১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ ১৪ জনকে আটক করল কোস্টগার্ড
অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ ১৪ জনকে আটক করল কোস্টগার্ড
মনির হোসেন, মোংলা

কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল খুলনার কয়রা উপজেলার আড়পাঙ্গাসিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ ১৪ জনকে আটক করেছে।
৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন।
তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর সোমবার দুপুর ১ টায় কোস্টগার্ড স্টেশন কয়রা এর একটি আভিযানিক দল কয়রার ঘরিলাল বাজার সংলগ্ন আড়পাঙ্গাসিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন আড়পাঙ্গাসিয়া নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজার (এমভি সরদার, এমভি মা বাবার দোয়া এবং ৩টি কাঠের তৈরী ড্রেজার) সহ ১৪ জন কে আটক করা হয়। তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়।
বিষয়: #অবৈধভাব #উত্তোলনকাল #ড্রেজারসহ #বালু










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 