রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » খুলনায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী পলাশ আটক
খুলনায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী পলাশ আটক
নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী। অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোঃ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ এবং তার স্ত্রী পারভীন সুলতানা তিতলীকে আটক করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি তল্লাশী করে ৫টি ককটেল, ২টি রামদা, ২টি চাইনিজ কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। চিংড়ি পলাশ দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত এবং তার নামে সোনাডাঙ্গাা থানায়হত্যা, মাদক ও অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। সন্ত্রাসী পলাশকে আটক করার ফলে এলাকার জনগণ স্বস্তিপ্রকাশ করে এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিনিশ্চিতের দাবি জানায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের সোনাডাঙ্গা থানায় হস্তান্ত করা হয়।উল্লেখ্য সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত অভিযান চলমান থাকবে।
বিষয়: #অভিযান #আটক #পলাশ #যৌথ #শীর্ষ #সন্ত্রাসী










নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু 