শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশীয় আগ্নেয়াস্ত্র হাতবোমাসহ ছয় সন্ত্রাসীকে আটক করল কোস্টগার্ড
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশীয় আগ্নেয়াস্ত্র হাতবোমাসহ ছয় সন্ত্রাসীকে আটক করল কোস্টগার্ড
৩৫০ বার পঠিত
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশীয় আগ্নেয়াস্ত্র হাতবোমাসহ ছয় সন্ত্রাসীকে আটক করল কোস্টগার্ড

মনির হোসেন
দেশীয় আগ্নেয়াস্ত্র হাতবোমাসহ ছয় সন্ত্রাসীকে আটক করল কোস্টগার্ড
গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার শিবপুরে অভিযান পরিচালনা করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০টি দেশীয় অস্ত্র ও ২৯টড হাতবোমাসহ ৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

আটকরা হলেন- মো. মফিজুল হক মজু (৬২), মো. শাকিল (২৬), মো. মোবারক (৩৮), মো. ইব্রাহিম (২৩), মো. মামুন (৩২) ও মো. সিকান্দার (৬৪)।

২৯ ডিসেম্বর রবিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

তিনি বলেন, ভোলা জেলার সদর উপজেলার বিভিন্ন চর এলাকার জনগণের উপর দুর্ধর্ষ সন্ত্রাসী মফিজুল হক মজুর নেতৃত্বে একদল কুখ্যাত সন্ত্রাসী দীর্ঘদিন যাবত জমিদখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করতো বল জানা যায়।

গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলার একটি আভিযানিক দল ভোলা জেলার সদর উপজেলাধীন ৭নং শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২৯টি হাতবোমা, ১০টি দেশীয় অস্ত্র এবং ২০ গ্রাম গাঁজাসহ ৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়। আটক মফিজুল হক মজু শাকিল, ইব্রাহিম, মোবারক, মামুন ও সিকান্দারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।



বিষয়: #  #  #  #  #  #  #



আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি