মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় উন্মুক্ত রাখা হবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ
সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় উন্মুক্ত রাখা হবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ
মনির হোসেন,মোংলা
সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। ২১ নভেম্বর বৃহস্পতিবার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। এদিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মোংলার দিগরাজ নেভাল বার্থে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা কপোতাক্ষ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা কপোতাক্ষ পরিদর্শন করতে পারবেন।

এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ নভেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। দর্শণার্থীরা ঢাকায় সদর ঘাট, চট্টগ্রামে নেভাল বার্থ, বিএন আরআরবি, খুলনায় বিআইডব্লিউটিএ রকেট ঘাট, বরিশালে বিআইডব্লিউটিএ ঘাট, চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজ পরিদর্শন করতে পারবেন।
এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবসের উপর আলোচনাসভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিষয়: #উন্মুক্ত #দিবস #নৌবাহিনী #বাহিনী #মোংলা #যুদ্ধজাহাজ #সশস্ত্র










হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ
বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম
মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২
দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মসজিদে পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায়!
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম
ত্রিশালে পিতার হাতে সন্তান খুন 