শুক্রবার ● ১৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক
ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক
মনির হোসেন
কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্ত বিসিজি বেইস ভোলা এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১টি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা ও ৪ টি দেশীয় অস্ত্রসহ তিন কুখ্যাত ও দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড।
১৫ নভেম্বর শুক্রবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ নভেম্বর শুক্রবার রাত ১টা ২০ মিনিট হতে ঘটিকা হতে ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা এর একটি আভিযানিক দল ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ১ নং মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকা হতে তিন জন দুর্ধর্ষ সন্ত্রাসী মফিজ মাল (৩৬), মোঃ মামুন মাল (২২) এবং মোঃ শামীম মাল (১৯) কে ০১ টি আগ্নেয়াস্ত্র, ১০ টি হাতবোমা ও ০৪ টি দেশীয় অস্ত্র (৪টি রামদা) সহ আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিল। পরবর্তীতে আটককৃত দুর্ধর্ষ সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিষয়: #ভোলা কোস্টগার্ড










সুনামগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম : ১০ কোটি টাকার ক্ষতি
দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ
সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট!
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২
সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি 