শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৪ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে মে মাসে
প্রথম পাতা » প্রধান সংবাদ » সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে মে মাসে
২৪৭ বার পঠিত
মঙ্গলবার ● ৪ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে মে মাসে

সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে মে মাসেমে মাসে প্রবাসী আয়ের ডলারের দাম বাড়ানোর ফলে রেকর্ড প্রবাসী আয় এসেছে। এক মাসেই ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার ৩৭০ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১১৭ টাকা ধরে)। একক মাস হিসাবে গত ৪৬ মাসের মধ্যে এটাই সর্বোচ্চ প্রবাসী আয়।

৪ জুন, মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশে ডলারের দামে অস্থিরতা, বৈদেশিক মুদ্রার সঞ্চায়নে চাপ এবং সর্বোপরি প্রবাসী আয়ে হুন্ডির থাবার কারণে কমতে থাকে প্রবাসী আয়। গত কয়েক বছর ধরে কর্মসংস্থানের জন্য যে হারে মানুষ বিদেশে গেছে, সে হারে প্রবাসী আয় বৃদ্ধি পায়নি। এসব কারণে প্রবাসী আয় বৃদ্ধিতে সর্বোচ্চ মনোযোগ দেয় সরকার। বিভিন্ন সময়ে ধাপে ধাপে প্রবাসী আয়ের ডলারের দাম বাড়ায়, যাতে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের পরিবর্তে হুন্ডি-হাওলার দ্বারস্থ না হয়।

মে মাসের শুরুতে একসঙ্গে ৭ টাকা বাড়িয়ে প্রবাসী আয়ের ডলারের দাম ১১৭ টাকা নির্ধারণ করা হয়। এরপর থেকে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়া শুরু হয়।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে মে মাসে এসেছে ২৭ কোটি ৪৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ২ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯৫ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। একক ব্যাংক হিসেবে সর্বোচ্চ ৬২ কোটি ৭৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

করোনা মহামারির মধ্যে ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে সর্বোচ্চ প্রবাসী আয় আসে ২৫৯ কোটি ৮২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। একক মাস হিসাবে এরপর আর এত বেশি প্রবাসী আয় আসেনি। এরপর বিদায়ী মে মাসে এলো ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার বা ১১৫ কোটি ৩৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে ১১ মাসে প্রবাসী আয় এসেছে ২১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার বা দুই হাজার ১৩৭ কোটি ২৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।



বিষয়: #


প্রধান সংবাদ এর আরও খবর

মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম ৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায়  অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী