শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২০ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » চিহ্নিত সন্ত্রাসী নান্নু ও তার ছেলেকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
প্রথম পাতা » প্রধান সংবাদ » চিহ্নিত সন্ত্রাসী নান্নু ও তার ছেলেকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
৩২৩ বার পঠিত
শুক্রবার ● ২০ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চিহ্নিত সন্ত্রাসী নান্নু ও তার ছেলেকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড

মনির হোসেন ::
চিহ্নিত সন্ত্রাসী নান্নু ও তার ছেলেকে  অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার কুখ্যাত সন্ত্রাসীদলের প্রধান নান্নু মিয়া এবং তার ছেলে আরিফ কে ২টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করেছে।

২০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক।

তিনি বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন স্টেডিয়াম সংলগ্ন এলাকাসহ মদনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং চরে এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়ার নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীনও হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর শুক্রবার রাত ২টা ৩০মিনিট হতে সকাল ৬টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলা জেলার সদর উপজেলাধীন আবহাওয়া অফিস রোডস্থ মিয়াজী বাড়ি তল্লাশী করে কুখ্যাত সন্ত্রাসী এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়া (৬২) এবং তার ছেলে মোঃ আরিফ (৩৩) কে ২টি আগ্নেয়াস্ত্র (দেশীয় পাইপ গান), ১০টি দেশীয় অস্ত্র (০৫টি রামদা, ৪টি দা, ১টি শাবল) এবং ২টি মোবাইলসহ আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী নান্নু মিয়া ভোলা জেলার সদর উপজেলার আবহাওয়া অফিস রোডস্থ মিয়াজী বাড়ির বাসিন্দা মৃত ইসমাইল মিয়া এর ছেলে।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত দুই সন্ত্রাসীকে জব্দকৃত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।



বিষয়: #



আর্কাইভ

---
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক