শিরোনাম:
●   নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও ●   মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী ●   রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ ●   কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত ●   নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর ●   চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ●   হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন ●   নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ ●   সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ●   নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে হামলার মামলার আসামীগণ কর্তৃক বাদীকে প্রাণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে হামলার মামলার আসামীগণ কর্তৃক বাদীকে প্রাণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ
৪৯০ বার পঠিত
বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জে হামলার মামলার আসামীগণ কর্তৃক বাদীকে প্রাণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

আল হেলাল,সুনামগঞ্জ :
সুনামগঞ্জে হামলার মামলার আসামীগণ কর্তৃক বাদীকে প্রাণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামে প্রতিপক্ষের হাতে এক পরিবারের ৩ জনের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ২ সন্ত্রাসীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার (৯ সেপ্টেম্বর) আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহিরপুর কোর্টের বিজ্ঞ বিচারক বাংলাদেশ দন্ডবিধি আইনের আইনের ১৪৩/৩২৩/৩২৫/৩০৭ ও ৫০৬ ধারায় জখমী মোঃ সুজন মিয়ার দায়েরকৃত জিআর ৯৬/২০২৪নং মামলায় জামিনের আবেদন বাতিল করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট রবিউল লেইস রোকেশ। আসামীরা হলেন তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের মৃত আব্দুল লতিফের দুই পুত্র আজিজুল ইসলাম (৪২) ও শিক্ষক মুস্তাহার মিয়া (৪৮)।
মামলার বিবরণে প্রকাশ,পূর্ব বিরোধের জের ধরে গত ২৪ জুন সোমবার রাত ১১টায় গ্রামের মাদ্রাসার পার্শ্ববর্তী রাস্তায় একা পেয়ে হাতে দা,লাঠি রামদা ও সুলফি সহকারে প্রথমে গ্রাম্য প্রতিপক্ষ আয়াতুল মিয়ার পুত্র সুজন মিয়া (২৩) এর উপর হামলা করে সন্ত্রাসীরা। সংবাদ পেয়ে পুত্র সুজন মিয়াকে রক্ষার জন্য তার পিতা আয়াতুল মিয়া (৫০) ঘটনাস্থলে ছুটে আসলে ঐ সন্ত্রাসীরা তাকে মাথায় হাতে ও পিটে রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে গুরুতর জখম করে। এ সময় সন্ত্রাসীদের কবল থেকে স্বামী ও সন্তানকে রক্ষা করতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা আয়াতুল মিয়ার স্ত্রী সাইদুন নেছা (৪২) কেও মারপিটক্রমে আহত করার পাশাপাশি ঐ গৃহিনীর দুটি দাত ভেঙ্গে ফেলে। গুরুতর জখমী স্ত্রী,স্বামী ও সন্তানসহ একই পরিবারের ৩জনকে ঘটনার পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় আসামীরা জেলা সদর হাসপাতালের দুর্নীতিবাজ ডাক্তার ও স্টাফদের মোটা অংকের টাকার বাধ্য বশিভূত করে পরপর ৩ বার গুরুতর জখমী আয়াতুল মিয়াকে উপযুক্ত চিকিৎসা না দিয়েই ছাড়পত্র দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়। পরে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউপি সদস্য গিয়াস উদ্দিন ২য় বার এবং সাংবাদিক আল হেলাল ৩য় বার তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করান। কিন্তু দুর্নীতিবাজ ডাক্তার গুরুতর জখমী আয়াতুল মিয়াকে ৩২৬ ধারর গুরুতর জখম থাকার পরও একটি সিম্পল ইনজুরি সার্টিফিকেট প্রদান করেন। এদিকে ডাক্তারের দেয়া যোগাযোগমূলের জখমী সনদের ভিত্তিতে তাহিরপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই আহমেদুল আরেফিন (বিপি নং ৯২২০২২৭৩০৯) মোট ৮জন আসামীর বিরুদ্ধে গত ৩১ জুলাই ১০৬নং অভিযোগপত্র দাখিল করেন। অন্যদিকে সুপ্রীম কোর্টের এডভোকেট অমিত রায়ের মাধ্যমে গত ১৬/০৭/২০২৪ইং বিজ্ঞ বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিজ্ঞ বিচারপতি মো.আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত মহামান্য হাইকোর্ট বেঞ্চে ক্রিমিনাল মিসকেইছ দায়েরক্রমে ৮ সপ্তাহের জন্য আগাম জামিন আবেদন করেছেন মর্মে অবহিত করে পুলিশ প্রশাসনের কাছে একখানা এডভোকেট সনদ দাখিল করে আসামীরা পুলিশের গ্রেফতার অভিযান থেকে আত্মরক্ষা করেন। একপর্যায়ে সোমবার ৯ সেপ্টেম্বর ভিআইপি আসামীদের মধ্যে স্থানীয় গুটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুস্তাহার মিয়া (৪৮) ও তার ভাই ফার্মেসী ব্যবসায়ী আজিজুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। অনুসন্ধানে জানা যায়,উক্ত আসামীদের বিরুদ্ধে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে বাদী সুজন মিয়ার দায়েরকৃত তাহিরপুর থানার মামলা নং ০৩ তাং ০৪/০৩/২০২৩ইং ধারা ৪৪৭/৩২৩/৫০৬ দ:বি: বিজ্ঞ আদালতে বিচারাধীন ছিল। মামলার বাদী সুজন মিয়া আশংকা প্রকাশ করে বলেন,আসামীরা অনবরত আমাকে খুন করার হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷  ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই  বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে  ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
বহুমুখী উদ্যোগের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে সক্ষম সরকার
ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ