সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » কাউন্সিলর আফতাবের ভাতিজাসহ ২ জনকে কু পি য়ে ছে দুর্বৃত্তরা
কাউন্সিলর আফতাবের ভাতিজাসহ ২ জনকে কু পি য়ে ছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরের পশ্চিম পীর মহল্লা এলাকায় জ্যাকি খান (২৪) ও সুহান (২৫) নামে দুই যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে জ্যাকি খানের অবস্থা গুরুতর। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মহানগরের এয়াপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
জ্যাকি পীর মহল্লা এলাকার বাসিন্দা জহির হোসেন খানের ছেলে এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের ভাতিজা।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে পশ্চিম পীর মহল্লার গৌছ উদ্দিন মাদরাসার সামনে ১০ থেকে ১৫ জনের দুর্বৃত্তের একটি দল ধারালো অস্ত্র দিয়ে জ্যাকি ও সুহানের উপর হামলা চালায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে সুহানকে ছেড়ে দেওয়া হয়। তবে জ্যাকির অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার সিলেটভিউ-কে জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। আমরা খোঁজ খবর নিচ্ছি। এই ঘটনায় কাউকে আটকও করা হয়নি।
বিষয়: #আফতাব #কাউন্সিলর #কু পি য়ে ছে #দুর্বৃত্তরা #ভাতিজাসহ










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 