রবিবার ● ২ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে ব্রিজের নীচ থেকে যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার
ময়মনসিংহে ব্রিজের নীচ থেকে যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার
ময়মনসিংহের সদর উপজেলায় একটি ব্রিজের নীচ থেকে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
২ জুন, রবিবার সকালে উপজেলার মনতলা ব্রিজের নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য ফয়জুর রহমান তুহিন বলেন, মানুষের একটি মাথা পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই। লোকটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে মরদেহের মুখ দেখে বোঝা যায়, সে এই এলাকার না। দূরে কোথাও থেকে হত্যা করে এখানে লাশ ফেলে গেছে হত্যাকারীরা।
ওসি ফারুক হোসেন বলেন, রবিবার সকালে স্থানীয়রা ব্রিজের নিচে লাশ দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে ব্রিজের নীচ থেকে ব্রিফকেস থেকে মাথা ছাড়া মরদেহ এবং খানিকটা দূরে পলিথিনে মোড়ানো মাথা পায় পুলিশ।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, শনিবার (১ জুন) রাতে ঘাতকরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। যুবকের বয়স ২৭ থেকে ৩০ বছর হবে। তার পরিচয় নিশ্চিতে কাজ করছি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়: #ময়মনসিংহ










সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ 