শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
বজ্রকণ্ঠ নিউজঃ

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার ফলে দেশের প্রায় সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরসঙ্গে বাড়তে পারে তাপমাত্রা।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
আগামী এক সপ্তাহ ধরে দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে মনে হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফরিদপুর ও খুলনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ রাত থেকে শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিষয়: #তাপমাত্রা #দেশ #পূর্বাভাস #বজ্রসহ #বৃষ্টি #সারা










সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী 