শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সংকট উত্তরণের চেষ্টা করছি : অতিরিক্ত আইজিপি
প্রথম পাতা » প্রধান সংবাদ » সংকট উত্তরণের চেষ্টা করছি : অতিরিক্ত আইজিপি
২৫৩ বার পঠিত
বুধবার ● ৭ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংকট উত্তরণের চেষ্টা করছি : অতিরিক্ত আইজিপি

সংকট উত্তরণের চেষ্টা করছি : অতিরিক্ত আইজিপি
চলমান সংকট থেকে দ্রুত উত্তরণের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুর রহমান।

মঙ্গলবার (৬ আগস্ট) রাত পৌনে ৮টায় রাজারবাগে পুলিশের ঊর্ধ্বতন ও অধস্তন কর্মকর্তাদের নিয়ে যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শহিদুর রহমান বলেন, পুলিশ অবশ্যই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাহিনী। পুলিশ ছাড়া আসলে এই সমাজ ব্যবস্থা চিন্তা করা যায় না। যে ক্রাইসিসে আমরা পড়েছি সেটি থেকে উত্তরণের চেষ্টা আমরা করছি। আমরা খুব দ্রুত পুলিশের চেইন অব কমান্ড এস্টাবলিস্ট করার জন্য কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, এই মুহূর্তে আমি রাজারবাগ পুলিশ লাইনে অবস্থান করছি। ডিএমপির বিভিন্ন থানা এলাকায় সাধারণ পুলিশ সদস্য নিহত আহত হয়েছেন যাদের মরদেহ বিভিন্ন থানায় পড়ে রয়েছে আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি। অনেককে আমরা রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে এই মরদেহ সৎকার করে দাফনের জন্য নিজ নিজ ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করছি। আমরা একটা ক্রান্তিকাল পার করছি। আমি আমার প্রিয় সহকর্মীদের প্রতি অনুরোধ করব, বাংলাদেশের যে প্রান্তেই আপনারা থাকেন, ধীরে ধীরে নিজেদের নিরাপত্তা জোরদারের জন্য। ইউনিট কমান্ডারদের অনুরোধ করব, ধীরে ধীরে পরিস্থিতি বিবেচনা করে আপনারা যার যার কর্মস্থলে নিয়োজিত হওয়ার অব্যাহত রাখবেন।

ডিএমপিতে কতজন নিখোঁজ জানতে চাইলে শহিদুর রহমান বলেন, এ বিষয়ে এখন পরিসংখ্যান দিতে পারছি না। এটা নিয়ে আমরা এখনও ব্যস্ত আছি। পুলিশ জনগণের। জনগণের পাশেই থাকবে পুলিশ এটাই প্রত্যাশিত।

পুলিশ সদর দপ্তর, ডিএমপি সদর দপ্তর, ডিবি অফিসসহ পুলিশের বড় বড় স্থাপনা থানা অরক্ষিত অবস্থায় রয়ে গেছে। সেখানে আপনারা নিরাপত্তার ব্যবস্থা করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আজ সারা দিনে আমাদের অনেক সদস্য নিরাপত্তার খাতিরে আত্মগোপনে চলে গেছেন। তাদেরকে আমরা নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা পুলিশকে তা নিজস্ব কর্মে নিয়োজিত করার চেষ্টা করব। আমরা সেনাবাহিনীর কাছ থেকে সাহায্য প্রার্থনা করছি, অনুরোধ করেছি একাধিকবার। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

কর্মবিরতির একটা গুজব সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে উল্লেখ করে পুলিশের অতিরিক্ত এ আইজিপি বলেন, পুলিশ জনগণের বন্ধু জনগণের জন্যই কাজ করে। পুলিশ ছাড়া আমরা কোনো সমাজ চিন্তা করতে পারি না। সুতরাং আমাদের পুলিশ সদস্যদেরকে আবারো আমি অনুরোধ করব, আপনারা এ সমস্ত গুজবে কান না দিয়ে আপনারা আপনাদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পর্যায়ক্রমে আপনারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।

প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর নজিরবিহীন সংকটে পড়া বাংলাদেশ পুলিশের ‘ফোকাল পার্স‌ন’ হিসেবে কাজ শুরু করেছেন এ কে এম শহিদুর রহমান।



বিষয়: #  #  #  #  #  #



আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি