রবিবার ● ৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ঝিগাতলায় গুলিতে শিক্ষার্থী নিহত
ঝিগাতলায় গুলিতে শিক্ষার্থী নিহত

রাজধানীর ঝিগাতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (৪ আগস্ট) বিকেল চারটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ সিদ্দিকী (২৩)। তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের ২১-২২ শিক্ষাবর্ষের বিবিএর ছাত্র। তিনি রায় শাহ বাজার সূত্রাপুর এলাকার আবু বক্করের ছেলে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ড. আলাউদ্দিন বলেন, বিকেল ৪টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি।
বিষয়: #প্রধানমন্ত্রী










দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা
বানিয়াচং থানার নতুন ওসি শেখ নাজমুল হক
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’
রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ 