রবিবার ● ২৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজধানীসহ চার জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত
রাজধানীসহ চার জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত

আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চার জেলায় কারফিউ শিথিল থাকবে। এ জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী। অন্য জেলায় কারফিউর বিষয়ে সিন্ধান্ত নেবে জেলা প্রশাসন।
আজ শনিবার (২৭ জুলাই) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে, শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে। সে পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে বলেছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারফিউ শিথিল করা যায় কিনা আমরা দেখছি। পুলিশ বিজিবি, সেনাবাহিনী কাজ করছে। জনজীবন স্বাভাবিক হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। জনগণকে ধৈর্য্য ধরতে হবে। এ বিষয়ে শনিবার (২৭ জুলাই) আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত আতে পারে বলেও জানান তিনি।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার কারণে গত ১৯ জুলাই রাত ১২টা থেকে দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছিল। সেটি এখনও চলমান রয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিথিল করা হচ্ছে কারফিউ।
বিষয়: #কারফিউ #চার #জেলা #নতুন #নিয়ে #রাজধানীসহ #সিদ্ধান্ত










সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস
সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ
কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী
বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত 