বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাড়ছে তিস্তার পানি; খুলে দিয়েছে সব জলকপাট
বাড়ছে তিস্তার পানি; খুলে দিয়েছে সব জলকপাট
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লালমনিরহাট জেলার হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ।
৩০ মে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৫২ সেন্টিমিটার। যা বিপৎসীমার দশমিক ৬৪ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানা গেছে, ২৯ মে বুধবার রাত ৮টা থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে পানি বাড়তে শুরু করে। এদিকে হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮-১০টি চর এলাকায় পানি উঠতে পারে বলে জানান স্থানীয়রা।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজিক বিভাগের পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা থেকে পানি বাড়তে থাকে, এক মিটারের মতো পানি বৃদ্ধি হতে পায়। শুক্রবার সকাল থেকে পানি প্রবাহ কিছুটা কমতে শুরু করবে।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকবার আলী বলেন, হঠাৎ রাতে নদীর পানি বেড়ে যাওয়ায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। পানি বেড়ে যাওয়ায় আমাদের রাত জেগে থাকতে হবে। কখন যে কি হয় ঠিক নেই।
বিষয়: #তিস্তা #পানি










টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড 