শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিশেষ » আদর্শ সমাজ গঠনে অন্যতম বাধা হচ্ছে দুর্নীতি : লায়ন গনি মিয়া বাবুল
প্রথম পাতা » বিশেষ » আদর্শ সমাজ গঠনে অন্যতম বাধা হচ্ছে দুর্নীতি : লায়ন গনি মিয়া বাবুল
৪৩৪ বার পঠিত
শনিবার ● ১৩ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আদর্শ সমাজ গঠনে অন্যতম বাধা হচ্ছে দুর্নীতি : লায়ন গনি মিয়া বাবুল

বজ্রকণ্ঠ নিউজঃ
আদর্শ সমাজ গঠনে অন্যতম বাধা হচ্ছে দুর্নীতি : লায়ন গনি মিয়া বাবুল
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, আদর্শ সমাজ গঠনে অন্যতম বাধা হচ্ছে দুর্নীতি। প্রশাসনসহ সমাজের প্রায় সর্বত্র দুর্নীতির কারণে জনদুর্ভোগ বাড়ছে। দেশের টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রার জন্যে দুর্নীতিবিরোধী অভিযান আরো জোরদার করতে হবে। প্রত্যেককে স্বীয় দায়িত্ব সততা, দক্ষতা ও জবাবদিহিতার সাথে পালন করতে হবে। মানুষের মানবিক মর্যাদা, সমতা ও সুশাসন নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্টদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা মানুষের মানবিক গুণাবলি প্রসারিত ও বিকশিত করে। আদর্শ সমাজ গঠনে সকলস্তরে মানবিক ও নৈতিক শিক্ষাক্রম পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও সকলস্তরের জনপ্রতিনিধিদেরকে কল্যাণবোধ, মানবতাবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ জুলাই শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত ‘ আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

সংগঠনের উপদেষ্টা নাজমুন নাহার জুঁই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, অগ্রগামী মিডিয়া ভিশন এর নির্বাহী পরিচালক এম. গোলাম ফারুক মজনু।

আলোচনা শেষে শ্রীপুর পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান সহ কয়েকজনকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি