শুক্রবার ● ১২ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিন ঘণ্টায় ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত, ঝরতে পারে সারাদিন
তিন ঘণ্টায় ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত, ঝরতে পারে সারাদিন
বজ্রকণ্ঠ নিউজ ::

সকাল থেকে রাজধানীতে মুষলধারে টানা প্রায় চার ঘণ্টা বৃষ্টি হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এতে নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যেতে দেখা গেছে। অলিগলিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ভারী বৃষ্টি আর জলাবদ্ধতায় সকাল ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
শুক্রবার (১২ জুলাই) আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন সক্রিয় রয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস বলছে, এমনকি একই সময়ে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এই চার বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল এই চার বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারে সর্বোচ্চ ৩০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
একই সময়ে অর্থাৎ আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
জানা গেছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, শনিবার দেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তিনি আরও জানিয়েছেন, আগামী সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।
বিষয়: #ঘণ্টা #তিন #দেশব্যাপী সংবাদ #বৃষ্টিপাত #মিলিমিটার #সারাদিন










রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার 