বুধবার ● ৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দুদকের অভিযানে সাদিক অ্যাগ্রোর ছয় গরু উদ্ধার
দুদকের অভিযানে সাদিক অ্যাগ্রোর ছয় গরু উদ্ধার
বজ্রকণ্ঠ নিউজঃ

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান সংলগ্ন কাঠের পুলের ১৬ নম্বর রোড থেকে সাদিক অ্যাগ্রোর আমদানি করা ব্রাহমা জাতের ৬টি গরু উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।
বুধবার (৩ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে দুদকের টিম। সেখানে রয়েছে ঈদের আগে আলোচনায় আসা কোটি টাকা দামের গরুটিও।
জানা যায়, ২০২১ সালে ফ্রিজিয়ান গরু বলে ব্রাহমা জাতের গরুগুলো আমদানি করা হয়। পরে বিমানবন্দর কাস্টমস তা জব্দ করে প্রাণি সম্পদ অধিদফতরকে তত্ত্বাবধানের জন্য হস্তান্তর করে। সেই গরু সাদিক অ্যাগ্রো অবৈধ প্রভাব খাটিয়ে আবারও এনে বিক্রি করে।
এমন অভিযোগে গত সোমবার দুদকের সহকারী পরিচালক আবুল কালামের নেতৃত্বে তিনটি টিম সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং সাদিক অ্যাগ্রোর সাভার, মোহাম্মদপুর ও নরসিংদী ফার্মে দিনভর অভিযান চালায়।
অভিযানে সাভারে সাদিক অ্যাগ্রোর একটি শেডে ৫টি ব্রাহমা প্রজাতির গরু ও ৭টি বাছুরের সন্ধান পাওয়া যায়। পরে মঙ্গলবার বিমানবন্দর কাস্টমসেও অভিযান চালায় দুদক।
বিষয়: #অভিযান #অ্যাগ্রো #উদ্ধার #গরু #ছয় #দুদক #সাদিক










পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড
মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান 