শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ৩০ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » অক্টোবরের মধ্যে বাণিজ্যিকভাবে ফাইভ-জি চালুর নির্দেশ
প্রথম পাতা » প্রধান সংবাদ » অক্টোবরের মধ্যে বাণিজ্যিকভাবে ফাইভ-জি চালুর নির্দেশ
৩৫১ বার পঠিত
রবিবার ● ৩০ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অক্টোবরের মধ্যে বাণিজ্যিকভাবে ফাইভ-জি চালুর নির্দেশ

বজ্রকণ্ঠ নিউজঃ
অক্টোবরের মধ্যে বাণিজ্যিকভাবে ফাইভ-জি চালুর নির্দেশ
বিমানবন্দরসহ রাজধানীর চারটি এলাকায় ৩০ অক্টোবরের মধ্যে বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালু করতে মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

৩০ জুন, রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের গ্রাহক সেবার মান সংক্রান্ত বিটিআরসি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।

পলক বলেন, আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের থার্ড টার্মিনাল অক্টোবরে উদ্বোধন হতে পারে। অক্টোবরকে টার্গেট করে চারটি মোবাইল অপারেটরকে একটি চ্যালেঞ্জ দিতে চাই, যেন অক্টোবরের ৩০ তারিখের মধ্যে ফাইভজি ওখানে নিশ্চিত করতে পারে। পাশাপাশি গুলশান, বনানী, মতিঝিল, আগারগাঁও এলাকায় ফাইভজি এনাবল অনেক স্মার্টফোন ব্যবহার করা হয় বেশি। আমার বিশ্বাস এখানেও মনোযোগ দেবে।

এছাড়া চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় কীভাবে ফাইভজি ও আইওটি কীভাবে ব্যবহার করতে পারি সে বিষয়েও কাজ করছি। আমরা আশা করি সেখানেও দ্রুত আমরা ফাইভজি ব্যবহার করতে পারব।

আন্তর্জাতিকমানের মোবাইল গ্রাহক সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি আরো বলেন, মোবাইল অপারেটরগুলো গ্রাহকদের প্রতিশ্রুত সেবা প্রদান, গ্রাহক পর্যায়ে সুলভ মূল্যে ইন্টারনেট প্রদান এবং অপারেটরগুলোকে যেসব সুবিধা আমরা দিচ্ছি সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে আমরা কাজ করছি। এরই ধারাবাহিকতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং মোবাইল অপারেটরগুলোর সম্মিলিত উদ্যোগে দেশে মোবাইল সেবাকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে উপনীত করতে সম্ভাব্য সব কিছু করা হবে।

কোভিডকালে মোবাইল অপারেটরদের ভূমিকার প্রশংসা করে পলক বলেন, মোবাইল ফোন এখন জীবনের একটা অংশ হয়ে গেছে। কিন্তু আমরা দেখছি যে, আমাদের গ্রাহকেরা অনেক ক্ষেত্রেই তাদের সেবা নিয়ে সন্তুষ্ট নন। কলড্রপ একটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের মোবাইল গ্রাহকেরা যেমন এ বিষয় নিয়ে অসন্তুষ্ট। বিটিআরসি যে পরীক্ষাগুলো করেছে সে রিপোর্ট অনুসারে কোয়ালিটি অব সার্ভিস খুব একটা সন্তোষজনক নয়।

‘আমরা একটা স্মার্ট টেলিকম ইকোসিস্টেম বাংলাদেশকে উপহার দিতে চাই’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে কলড্রপ নিয়ে অপারেটরগুলো থেকে যে তথ্য দিক না কেন, যতক্ষণ পর্যন্ত না গ্রাহকদের কাছ থেকে একটা উল্লেখযোগ্য চিত্র না পাবো বা রিঅ্যাকশন না পাব ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র কাগজে-কলমে বা ডিজিটাল উপস্থাপনায় আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হব না। যেভাবেই হোক আমরা গ্লোবাল বেঞ্চমার্কে উন্নীত হতে চাই। কারণ এটা আমাদের দেশের ব্র্যান্ডিংয়ের একটা বড় প্রভাব ফেলে।

তিনি বলেন, কলড্রপের জন্য গ্রাহকের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটা আমরা আরও কঠোরভাবে প্রয়োগ করতে যাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলো যদি প্রতিশ্রুত সেবা না দেয় তাহলে তাদের গ্রাহককে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

তিনি বলেন, আমরা মনিটরিং এবং অডিট নিয়মিত করব। কল ড্রপ নিয়ে ঢাকার কয়েকটি এলাকার ড্রাইভ টেস্টের ফলাফল পর্যালোচনা করে পলক বলেন, শহর বা গ্রাম যেখানেই হোক আমরা মিডিয়ার যে রিপোর্ট, সেগুলো আমলে নেব এবং সেখানে আমরা ড্রাইভ দেব।

নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে পলক বলেন, তিনি খুব আগ্রহী যে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় কীভাবে ফাইভজি ও আইওটি কীভাবে ব্যবহার করতে পারি। আমরা আশা করি সেখানেও দ্রুত আমরা ফাইভজি ব্যবহার করতে পারব।

এর আগে ২০২১ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ দেশের ৬টি স্থানে পরীক্ষামূলকভাবে দ্রুতগতির ফাইভ-জি সেবা চালু করে টেলিটক। সেই পথ অনুসরণ করে এরই মধ্যে বিভাগীয় শহরে ফাইভ-জি সেবার ট্রায়াল সম্পন্ন করেছে বেসরকারি তিনটি মোবাইল অপারেটর।



বিষয়: #  #  #  #  #  #  #


প্রধান সংবাদ এর আরও খবর

সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি
প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ টাকা প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ টাকা
কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
বাংলাদেশি পণ্যে ১ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে ১ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয় জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়
দৌলতপুরে মোটরসাইকেল  দুর্ঘটনায় আরো ১ স্কুল ছাত্রের মৃত্যু দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ স্কুল ছাত্রের মৃত্যু
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা ৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা
রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি
প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ টাকা
কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
বাংলাদেশি পণ্যে ১ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ স্কুল ছাত্রের মৃত্যু
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা
রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল