সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত।
শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
![]()
নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ব্রঙ্কস ব্যরো আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আব্দুল মুহিত বলেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চাইলে আমি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব নিতে চাই।
তিনি বলেন আগামীতে যখনই যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নতুন কাউন্সিল হবে সেই কাউন্সিলে আমি একজন সভাপতি পদপ্রার্থী।
তিনি গত ২৬শে মার্চ ২০২৬ইং বৃহস্পতিবার রাতে ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের হাসান চাইনিজ রেস্টুরেন্টে স্থানীয় নেতাকর্মীদের সাথে কমিটির সভাপতি হিসেবে প্রার্থী ঘোষনা করে মতবিনিময় কালে বক্তব্য করছিলেন।
মোঃ আব্দুল মুহিত ৩১শে ডিসেম্বর ১৯৬৩সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হাবিবপুর গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।সিলেট এমসি কলেজ থেকে এইচ এস সি এ বিএ পাস করেন এবং ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।ছাত্রজীবনে সিলেট এমসি কলেজে পড়াকালীন সময়ে ছাত্র লীগের সঙ্গে জড়িয়ে পড়েন এবং কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীকালে জগন্নাথপুর উপজেলার অধিবাসী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামের সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের সংস্পর্শে আসেন।পড়ালেখার পাঠ শেষ করেন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে সমাজ বিজ্ঞানে মাষ্টার্স ডিগ্রী সম্পন্ন করে।১৯৯২ সালে নির্বাচন করেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে।এক পর্যায়ে বিবাহ করে আমেরিকায় চলে আসেন।যোগ দেন আওয়ামী যুবলীগে এবং সিটি যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সহসভাপতি।তারপর ব্রঙ্কসে বসবাস করার ফলে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরীর আহ্বানে সম্মেলনের মাধ্যমে ব্রঙ্কস শাখা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন সক্রিয়ভাবে।
তিনি মনে করেন তার শিক্ষাগত যোগ্যতা ও বিভিন্ন সময়ে আওয়ামীলীগের বিভিন্ন দায়িত্ব পালন করার ফলে জীবনের শেষ দিকে এসে জননেত্রী শেখ হাসিনার কাছে তৃর্নমূল কর্মী হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব নিয়ে সংগঠনকে ঢেলে সাজিয়ে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চাওয়া জীবনের শেষ ইচ্ছা তার।
আব্দুল মুহিতের জীবনে স্মরনীয় ঘটনা হলো তিনি যখন ১৯৮৯ সালে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়ে জগন্নাথপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছিলেন ঠিক সেই দিনই তৎকালিন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা হাসপাতালে গিয়ে তার খোজ নিয়েছিলেন যা তিনি আজো শেখ হাসিনার কাছে ঋনী হয়ে আছেন।ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাসকারী দাম্পত্য জীবনে দুই পুত্র সন্তানের জনক।বড় ছেলে ডাঃ ওবায়েদ মুহিত চিকিৎসক হিসেবে ব্রঙ্কসের আইন স্ট্রাইন হাসপাতালে কর্মরত আছেন।
আব্দুল মুহিত বলেন আমি ব্রঙ্কসে বসবাস করি কখনো কেউ ব্রঙ্কস থেকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কমিটিতে সভাপতি বা সাধারন সম্পাদকের পদে অধিষ্ঠিত হননি।তাই আমি বঞ্চিত ব্রঙ্কসের তৃনমূলের নেতা কর্মীদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ঘোষনা করেছি।
বিষয়: #আব্দুল #চাই #মুহিত #যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ #শেখ #সভাপতি #হতে #হাসিনা চাইল










ইস্ট লন্ডনে মুজিবনগর দিবস উদযাপন করল যুক্তরাজ্য আওয়ামী লীগ
ব্রঙ্কস আওয়ামীলীগের ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন।
টাওয়ার হ্যামলেটসে বাঙালি ভোটারদের গুরুত্ব সামনে রেখে লেবারের ২৫ দফা ইশতেহার ঘোষণা
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ অনুষ্ঠান
গণভোটের রায় বাতিলের প্রতিবাদে লন্ডনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র প্রতিবাদ সভা
নিষিদ্ধের অপচেষ্টার বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ সভা: ঐক্যবদ্ধ থাকার আহ্বান 