শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে ইউসিবির উদ্যোগে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যখাতের উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে ইউসিবির উদ্যোগে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যখাতের উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
২৭৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জে ইউসিবির উদ্যোগে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যখাতের উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ইউসিবির উদ্যোগে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যখাতের উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত[ঢাকা, ৩০মে, ২০২৪] আজ (৩০মে ২০২৪) নারায়ণগঞ্জ জেলার নিউ বাঁধন কমিউনিটি সেন্টারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র উদ্যোগে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যখাতের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে জেলার ৫টি উপজেলার মোট প্রায় ১৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন বিটিভির জনপ্রিয় কৃষিবিষয়ক অনুষ্ঠান মাটি ও মানুষ-এর উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান বলেন, বাণিজ্যিক কৃষি বিকাশের লক্ষ্যে সারা দেশে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও সহজ শর্তে ঋণ-সহায়তা দেওয়া নিশ্চিত করতে ইউসিবি ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের মাধ্যমে কাজ করছে। আমরা চাই কৃষকরা উদ্যোক্তা হয়ে উঠুক। এ জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সামাজিক দায়িত্বের অংশ হিসেবে দেশের ৬৪ জেলার নির্বাচিত কৃষি উদ্যোদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করছি। নারায়ণগঞ্জে ৫১তম জেলা হিসেবে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা কৃষকদের পাশে থাকতে চাই, তাদের মনে ভরসা যোগাতে চাই।

অনুষ্ঠানের বিশেষ অতিথি রেজাউল করিম সিদ্দিক বলেছেন, কৃষকদের উদ্যোক্তা হয়ে উঠতে হবে। ব্যবসায়িক জ্ঞান বাড়াতে হবে। কখন কোন পণ্যটা উৎপাদান করতে হবে, কোথায় বিক্রি করলে বেশি লাভ হবে –এসব বিষয়ে জ্ঞান থাকতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পণ্যের গুণগতমান ও ভ্যারাইটি বাড়াতে হবে। সৃজনশীল হতে হবে। তবেই সাফল্য মিলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শেখ বিপুল হোসেন, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক এসএম আশিকুর রহমান, ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রধান মো. সিকান্দার-ই-আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (রিটেইল) বিভাগের প্রধান এসএম মইনুল হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি, অপারেশনস-এর প্রধান শেখ নাহিদ রেজাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ।

প্রশিক্ষণে সহজ শর্তে কৃষিঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বীজ, সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।



বিষয়: #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
হবিগঞ্জের বানিয়াচংয়ে খড়ের গাদায় আগুন!
মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ ১৯ পাচারকারী আটক
রাণীনগরে সুবিধাবঞ্চিত ৪১৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সিলেটে আশ্রয় নিয়েছে নতুন অ প রা ধী চক্র
হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনায় হামলাকারী গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন
একুশে পদক গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ
ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ ১০, বিদ্যুৎ-যোগাযোগ বিচ্ছিন্ন পুরো এলাকা
হাজারীবাগে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
এক সপ্তাহের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার
আদালতে যাওয়ার সময় কবিরপুর পয়েন্টে পুলিশের গাড়ি দূর্ঘটনায় পুলিশ সদস্য সহ আহত ৬জন
দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছে পাংশা উপজেলার মানুষ: এমপি হারুন
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭৫ গুলিসহ এয়ারগান উদ্ধার
অন্তর্বর্তী সরকারের মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার
গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া: অর্থমন্ত্রী