শিরোনাম:
●   সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬ ●   দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে ●   দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ ●   ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড ●   বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান ●   সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক ●   সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক ●   শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
 ●   নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও ●   মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ৭ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা
৩৫ বার পঠিত
শনিবার ● ৭ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা

সৈয়দ মিজান::

[ঢাকা, ০৭ মার্চ, ২০২৬] নারী সমতা ও সামাজিক পরিবর্তনে শিল্পকলার ভূমিকা তুলে ধরতে উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) বাংলাদেশ ২০২৫-২৬’ এর আওতায় ১৩টি অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। এ অনুদানের মাধ্যমে দেশে আঞ্চলিক পর্যায়ে তিনটি ওয়াও চ্যাপ্টারের প্রকল্প ও দশটি শিল্পীদের দ্বারা পরিচালিত প্রকল্পে সহায়তা প্রদান করা হবে। প্রকল্পগুলো মূলত লিঙ্গ সমতা, জলবায়ু ন্যায়বিচার, প্রযুক্তি ও ঐতিহ্যসহ অন্যান্য সামাজিক বিষয় নিয়ে কাজ করবে।
বৈশ্বিক ধারা হিসেবে বিশ্বজুড়ে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে লৈঙ্গিক সমতা অর্জনের লক্ষ্যে কাজ করে ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড’ (ওয়াও)। ২০১৭ সালে বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে যাত্রা শুরুর পরে ২০১৯ সালে ঢাকায় আয়োজন করা হয় ‘ওয়াও’ জাতীয় উৎসব। উল্লেখ্য, ২০১০ সালে জুড কেলির হাত ধরে যুক্তরাজ্যে এই উৎসবের সূচনা হয়েছিল। এবং, ২০১৬ সাল থেকে ব্রিটিশ কাউন্সিল ‘ওয়াও ফাউন্ডেশন’ -এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আন্তর্জাতিকভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে লৈঙ্গিক সমতা, নারীর সক্ষমতা এবং শিল্প ও সংস্কৃতি।
উইমেন অব দ্য ওয়ার্ল্ড- এর ২০২৫-২৬ পর্যায়ের জন্য জন্য বাংলাদেশ ও যুক্তরাজ্যে অবস্থিত শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রস্তাবনার জন্যে দু’টি ‘ওপেন কল’ আহ্বান জানানো হয়েছিল। প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার পর ১৩টি উদ্ভাবনী প্রকল্পকে এই অনুদান প্রদান করা হয়, যা বছরজুড়ে বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পগুলোর লক্ষ্য হলো সমকালীন সমাজ ও স্থানীয় বাস্তবতার সাথে মিলিয়ে লিঙ্গ সংশ্লিষ্ট আলোচনাকে অর্থবহভাবে উপস্থাপন করা।
প্রকল্পটি নিয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন “এই বছরের সকল ‘ওয়াও’ গ্র্যান্ট বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন। শিল্প, সংস্কৃতি ও কমিউনিটি-ভিত্তিক উদ্ভাবন কীভাবে লৈঙ্গিক সমতা, জলবায়ু ন্যায়বিচার ও আমাদের ভবিষ্যৎ সম্পর্কে নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করে, তা তারা মেধা ও নিষ্ঠার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ওয়াও ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে আমরা এই সকল শিল্পীদের ও শিল্প প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে পেরে অত্যন্ত আনন্দিত। তারা প্রচলিত ধারাকে চ্যালেঞ্জ করছেন, প্রতিনিধিহীন মানুষদের কণ্ঠস্বর তুলে ধরছেন এবং বাংলাদেশের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সমতাপূর্ণ ভবিষ্যতের পথ সুগম করে তুলতে ভূমিকা রেখেছেন।”
এবারের ওয়াও বাংলাদেশের অনুদান বিজয়ীরা তাদের প্রকল্পগুলোর মাধ্যমে নারীবাদি অভিব্যক্তির নতুন রূপরেখা তৈরি করছেন। অনুদানপ্রাপ্ত ওয়াও বাংলাদেশ চ্যাপ্টার প্রকল্পের মধ্যে রয়েছে ‘সাধনা’ ও ‘নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ,’ যারা নারীবাদি সাহিত্যকে নাটকের মঞ্চে তুলে ধরবে। অন্যদিকে ‘কোটেক’ -এর ইকোফেমিনিস্ট উদ্যোগ নারীর ক্ষমতায়নের সাথে জলবায়ু সহনশীলতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগ নিয়ে কাজ করবে। আর বান্দরবানের তরুণদের নিয়ে সৃজনশীল নৃতাত্ত্বিক উৎসব পরিচালনা করছে ‘গ্রীন মিলিউ।’
‘ওয়াও বাংলাদেশ কমিশনস’ বিভাগে ‘সোয়িং সিডস’ প্রকল্পের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ের সমাধান নিয়ে কাজ করবেন অ্যালেশা চৌধুরী। এছাড়াও, পরীক্ষামূলক নাটক এবং মাল্টিমিডিয়া আর্ট ইনস্টলেশনের মাধ্যমে লিঙ্গ, সমাজ ও আত্মপরিচয়ের বিভিন্ন দিক তুলে ধরবে ‘স্পর্ধা ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেকটিভ,’ ‘হারস্টোরি ফাউন্ডেশন,’ এবং পলাশ ভট্টাচার্য্য ও সায়কা শবনম চৌধুরী । জেনিফার রিড তার ‘দ্য উইমেন’স বায়োস্কোপ’ প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যবাহী বায়োস্কোপকে বাস্তুচ্যুত নারীদের কণ্ঠস্বর তুলে ধরার একটি মাধ্যম হিসেবে নতুনভাবে উপস্থাপন করবেন। পাশাপাশি, ‘নিনাদ’ তুলে ধরবে কীভাবে হয়রানি এবং নীরবতা আমাদের প্রাত্যহিক জীবনকে প্রভাবিত করে। তারা নারী সাক্ষ্য ও পুরুষের বিশ্লেষণধর্মী ভাবনার মাধ্যমে সামাজিক সচেতনতা নিয়ে ঘাটতিগুলো সবার সামনে তুলে ধরবেন।
পাশাপাশি, মহাকাশ বিজ্ঞানে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে জনসাধারণকে সম্পৃক্ত করে আট মাসব্যাপী একটি কর্মসূচি পরিচালনা করবে সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ; যেখানে থাকবে নারীদের নেতৃত্বে নিরাপদ ‘মহাকাশ পর্যবেক্ষণ ক্যাম্প।’ এছাড়াও, সবার জন্য সমান সুযোগসম্পন্ন নগর পরিকল্পনা নিয়ে কাজ করবেন সায়কা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরী  । এর পাশাপাশি, নিজ কিউরেটোরিয়াল প্রকল্পের মাধ্যমে ডিজিটাল ব্যবস্থায় বদলে যাওয়া আত্মপরিচয়ের রূপগুলো পরীক্ষা করবেন শার্মিলি রহমান  । একসাথে এই কাজগুলো ভবিষ্যতে বাংলাদেশের নারীবাদী সৃজনশীলতার প্রয়োজনীয়তা এবং সমাজ পরিবর্তনের এক অপার সম্ভাবনাকে তুলে ধরবে।



বিষয়: #  #  #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

জেলা বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরী সভা জেলা বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরী সভা
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
হারিয়ে যেতে বসেছে লাল রঙের বার্তা বাহক রাণীনগরে দোকান ঘরে চলছে আবাদপুকুর পোস্ট অফিস হারিয়ে যেতে বসেছে লাল রঙের বার্তা বাহক রাণীনগরে দোকান ঘরে চলছে আবাদপুকুর পোস্ট অফিস
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী
জ্বালানী নিয়ে নৈরাজ্য দূরীকরণে ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ - অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জ্বালানী নিয়ে নৈরাজ্য দূরীকরণে ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ - অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
সিলেট নগরীর মদীনা মার্কেটে ওউন বেবীশপের উদ্বোধন সিলেট নগরীর মদীনা মার্কেটে ওউন বেবীশপের উদ্বোধন
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
পার্বতীপুরে ১৪ কেন্দ্রে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা পার্বতীপুরে ১৪ কেন্দ্রে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব

নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
বহুমুখী উদ্যোগের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে সক্ষম সরকার
ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু