শিরোনাম:
ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আমাদের আগামীদিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রধান সংবাদ » আমাদের আগামীদিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
৬ বার পঠিত
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমাদের আগামীদিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী

বজ্রকণ্ঠ
আমাদের আগামীদিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামীদিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজ আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামীদিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে সবাই এখানে একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে, নির্বাচনের মাধ্যমে সেটির সুযোগ পেয়েছি।

তিনি বলেন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজ আমাকে, আমার সঙ্গে আমার নেতৃবৃন্দকে এবং আমার সফরসঙ্গীদের এই ইফতার মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য।

সরকারপ্রধান বলেন, সম্মানিত সব নেতৃবৃন্দ ও উপস্থিতি, আজ এখানে শুধু আমি নই, এখানে শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বা কর্মীবৃন্দই নন; আমাদের বাইরেও এখানে অন্যান্য আরও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, এখানে আরও অন্যান্য সমাজের অন্যান্য বিভিন্ন স্তরের বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আজকের এই ইফতার মাহফিলে।

তিনি বলেন, আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দেবেন।

এই ইফতার মাহফিলে তাকে দাওয়াত দেওয়ার জন্য তিনি আবারও জামায়াতে ইসলামী এবং দলটির আমির ডা. শফিকুর রহমানসহ সব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।



বিষয়: #  #  #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
ইরানের মধ্যাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল
আমি যত দূর জানি সর্বোচ্চ নেতা জীবিত আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানে শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল অর্ধশতাধিক
ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী-আইআরজিসি কমান্ডার নিহত
সাম্প্রদায়িক শক্তি প্রগতির দড়ি টেনে ধরতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের আগামীদিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিস্ফোরণ
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইসরায়েলে বিশেষ জরুরি অবস্থা জারি, আকাশসীমা বন্ধ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী
বাহরাইনে মার্কিন ঘাটিসহ ৫ দেশে বিস্ফোরণ
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত
আবুধাবিতে ইরানের ছোঁড়া ক্ষেপলাস্ত্র হামলায় নিহত ১
ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ২৪
ছাতকে লন্ডন বিএনপি থেকে বহিষ্কৃত তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী,নির্যাতন–হামলা–মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাই দুই উপজেলায় কাজ করে যাবো-এমপি রেজাউল ইসলাম
বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে-শেখ ফরিদুল ইসলাম
বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভুমিকা পালন করবে সরকার : সুনামগঞ্জে এ্যানি