শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে
হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে
আন্তর্জাতিক ডেস্ক
![]()
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক ‘প্রতিরোধমূলক’ হামলার মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরান থেকে সরিয়ে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রয়টার্সের বরাতে এক ইরানি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হামলা শুরু হওয়ার পর তেহরান জুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, তেহরানের কেন্দ্রস্থল এবং বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরের সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘শিল্ড অফ জুডাহ’। এক ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযানের পরিকল্পনা কয়েক মাস আগে করা হয়েছিল এবং কয়েক সপ্তাহ আগেই এর সময়সূচী চূড়ান্ত করা হয়। প্রতিরক্ষা সূত্রের দাবি, এই হামলার মূল লক্ষ্য হলো ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ানো ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া।
হামলা শুরুর পরপরই ইসরাইল জুড়ে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আইডিএফ সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার জন্য জাতীয় সতর্কবার্তা জারি করেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি আগাম সতর্কতা যাতে সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জনসাধারণ আগে থেকেই প্রস্তুতি নিতে পারে। বর্তমানে উভয় দেশই যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে।
বিষয়: #খামেনি #নিরাপদ #নেওয়া #মুখ #সরিয়ে #স্থান #হল #হামলার










ইরানে শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল অর্ধশতাধিক
ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী-আইআরজিসি কমান্ডার নিহত
সাম্প্রদায়িক শক্তি প্রগতির দড়ি টেনে ধরতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের আগামীদিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিস্ফোরণ
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইসরায়েলে বিশেষ জরুরি অবস্থা জারি, আকাশসীমা বন্ধ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী
