শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাহরাইনে মার্কিন ঘাটিসহ ৫ দেশে বিস্ফোরণ
বাহরাইনে মার্কিন ঘাটিসহ ৫ দেশে বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
![]()
বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরসহ সৌদি, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ পাঁচ দেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই হামলা কারা চালিয়েছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
একই সময় সৌদি আরব, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কাতারে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ও ইসরায়েলি স্থাপনাই এখন ইরানের লক্ষ্যবস্তু বলে জানান দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এখন আর কোনো রেড লাইন নেই বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলে পাল্টা হামলা শুরুর কথা নিশ্চিত করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরানের বিরুদ্ধে শত্রুর আগ্রাসনের জবাবে অধিকৃত ভূখণ্ডের দিকে প্রথম দফার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে।’
বিষয়: #ঘাটিসহ #দেশে #বাহরাইন #বিস্ফোরণ #মার্কিন










ইরানে শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল অর্ধশতাধিক
ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী-আইআরজিসি কমান্ডার নিহত
সাম্প্রদায়িক শক্তি প্রগতির দড়ি টেনে ধরতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের আগামীদিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিস্ফোরণ
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইসরায়েলে বিশেষ জরুরি অবস্থা জারি, আকাশসীমা বন্ধ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী
