শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিনোদন » কিংবদন্তি কণ্ঠশিল্পীর বায়োপিকে সাই পল্লবী
প্রথম পাতা » বিনোদন » কিংবদন্তি কণ্ঠশিল্পীর বায়োপিকে সাই পল্লবী
১২ বার পঠিত
সোমবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিংবদন্তি কণ্ঠশিল্পীর বায়োপিকে সাই পল্লবী

বজ্রকণ্ঠ::
কিংবদন্তি কণ্ঠশিল্পীর বায়োপিকে সাই পল্লবী
দক্ষিণী সিনেমায় স্বাভাবিক ও প্রাণবন্ত অভিনয়ের জন্য আলাদা পরিচিতি পেয়েছেন সাই পল্লবী। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন ভারতরত্নপ্রাপ্ত কিংবদন্তি সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে এম এস সুব্বুলক্ষ্মী এক উজ্জ্বল নক্ষত্র।

এমন এক ব্যক্তিত্বকে পর্দায় জীবন্ত করে তোলা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই গ্রহণ করেছেন সাই পল্লবী। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন গৌতম তিন্নানুরি। দীর্ঘদিন ধরেই এই বায়োপিক নিয়ে দক্ষিণী সিনেমাঅঙ্গনে বেশ আলোচনা চলছিল।

নির্মাতাদের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে ঘোষণার আগেই সুব্বুলক্ষ্মীর চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন সাই পল্লবী। বরেণ্য এই কণ্ঠশিল্পীর জীবন, পরিবেশনা ভঙ্গি, শাস্ত্রীয় সংগীতের ধারা সব গভীরভাবে গবেষণা করছেন তিনি।

সাই পল্লবীর অভিনয়জীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি চরিত্রের গভীরে প্রবেশ করতে ভালোবাসেন। বাণিজ্যিক সাফল্যের চেয়ে গল্প ও চরিত্রকে বেশি গুরুত্ব দেন। ফলে এম এস সুব্বুলক্ষ্মীর মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের চরিত্র তাঁর ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অধ্যায় হয়ে উঠতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কণ্ঠভঙ্গি, মুদ্রা, মঞ্চে উপস্থিতি। এসব সূক্ষ্ম বিষয় ফুটিয়ে তুলতে প্রয়োজন দীর্ঘ অনুশীলন।

অন্যদিকে বড় বাজেটের সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল নিয়েও নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। ছবিটির প্রথম কিস্তিতে গুরুত্বপূর্ণ চরিত্র ‘সুমতি’ তে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। তবে সময় ও পারিশ্রমিকসংক্রান্ত জটিলতার কারণে সিকুয়েলে আর থাকছেন না দীপিকা।

আর সেখানে শোনা যাচ্ছে, সুমতির চরিত্রে এবার দেখা যেতে পারে সাই পল্লবীকে। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়, তবু যদি তা সত্যি হয়, তাহলে একদিকে যেমন থাকবে শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ, অন্যদিকে প্যান-ইন্ডিয়া প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় হাজির হওয়ার সম্ভাবনা।

সব মিলিয়ে, সামনে ব্যস্ত ও সম্ভাবনাময় সময় অপেক্ষা করছে সাই পল্লবীর জন্য। এখন দেখার বিষয়। কিংবদন্তির জীবনকে পর্দায় কতটা সফলভাবে তুলে ধরতে পারেন তিনি, আর নতুন গুঞ্জনগুলো কতটা বাস্তবে রূপ নেয়।



বিষয়: #  #  #  #  #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
১২ মার্চ প্রথম সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল
সংগীতশিল্পী নোবেল আবারও গ্রেফতার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
রাষ্ট্রপতি অপসারণে অন্তর্বর্তী সরকারের ‘কুচক্র’
১৪ বোতল মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
দর্শনায় পুর্ব বিরোধের জেরে একজনকে কুপিয়ে জখম
মালয়েশিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে সরকার