শিরোনাম:
ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে মা‌হে রমজানে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে মা‌হে রমজানে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ
১০ বার পঠিত
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে মা‌হে রমজানে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ

শহিদুল ইসলাম, প্রতিবেদক:
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে মা‌হে রমজানে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ
সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে ইতালি শাখা’র যুগ্ম আহবায়ক, বি‌শিষ্ট সমাজ সেবক ইতালী প্রবাসী মানবিক ব্যক্তি আতিকুর রহমান এর শ্রদ্ধেয় পিতা মরহুম ফারুক মিয়া’র স্বরণে প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, বিকাল ৪ টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জিবদাড়া গ্রামের অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মহতী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। অত্র এলাকার মুরব্বি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুছিবুর রহমান, মোস্তাক আহমদ, খোকন মিয়া, দবির তালুকদার, শামসুর রহমান প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ইতালী শাখা’র উদ্যোগে ইতালি শাখা’র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রমজানের শুরুতেই খাদ্য সহায়তা দেওয়ার মাধ্যমে তিনি অসহায় পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশা প্রকাশ করছি, ভবিষ্যতেও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এ উপজেলায় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে প্রায় অর্ধশত অসহায় বিধবা ও দরিদ্র মানুষের মাঝে মাহে রমজানের উপহার হিসেবে খেজুর, ডাল, চাল, তেল, ছোলা, বেসন, চিনি, মুড়ি ও চিড়া বিতরণ করা হয়। এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের রমজান পালনে সহায়ক হবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।



বিষয়: #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে পাঁচ  মানব পাচারকারী আটক, উদ্ধার ৫৫ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে পাঁচ মানব পাচারকারী আটক, উদ্ধার ৫৫
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে   গাঁজাসহ মাদক কারবারি আটক চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জনকে আটক করেছে নৌবাহিনী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জনকে আটক করেছে নৌবাহিনী
চাঁপাইনবাবগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ (কন্দ) উৎপাদনে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ (কন্দ) উৎপাদনে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ
সাবেক সাংসদ মানিকের সুস্থতা কামনা করলো সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটি সাবেক সাংসদ মানিকের সুস্থতা কামনা করলো সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটি
আল্লার দর্গায় নাসির উদ্দিন বিশ্বাস বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসব আল্লার দর্গায় নাসির উদ্দিন বিশ্বাস বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসব
গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল  বোটসহ ৯ জেলে উদ্ধার গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার
সাত মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ে মোংলা বন্দরের রেকর্ড সাত মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ে মোংলা বন্দরের রেকর্ড
হবিগঞ্জের নবীগঞ্জে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী’র মৃত্যু বার্ষিকী পালন হবিগঞ্জের নবীগঞ্জে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী’র মৃত্যু বার্ষিকী পালন

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
আজ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
এবার যে দেশে মাত্র আড়াই ঘণ্টা রোজা
আল-আকসায় জুমার নামাজ আদায়ে ইসরায়েলি বাহিনীর বাধা
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৮ উপদেষ্টার দফতর বণ্টন
বাংলাদেশ ‘মেরুদণ্ড সোজা করে’ সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী
১৮০ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম চালু: পানিসম্পদ মন্ত্রী
বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জন কোটিপতি: সুজন