মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল
রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
![]()
নওগাঁ-৬ আসনের রাণীনগরে বিএনপির (ধানের শীষ) প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুর পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল করেছে উপজেলা বিএনপি। সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রাণীনগর বাজারের এছাহক টাওয়ারের সামনে থেকে এক বিশাল গণমিছিল বের করা হয়।
মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। গণমিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর এছাহক টাওয়ারের সামনে এসে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপির (ধানের শীষ) প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম বলেন, রাণীনগর-আত্রাই উপজেলায় ব্যাপক উন্নয়নসহ শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমসসহ অনেকেই।
বিষয়: #গণমিছিল #ধান #নির্বাচনী #বিশাল #রাণীনগর #শীষ










ব্র্যাক ডেইরির উদ্যোগে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
জনগণ জাতীয়তাবাদী পুলিশ দল চায় না : মোমিন মেহেদী
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক। 