সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » দিরাইয়ে নির্বাচনী সমাবেশে নাছির চৌধুরী : আওয়ামী লীগ আমাদের শত্রু নয়,আওয়ামীলীগ বিএনপির মিত্র
দিরাইয়ে নির্বাচনী সমাবেশে নাছির চৌধুরী : আওয়ামী লীগ আমাদের শত্রু নয়,আওয়ামীলীগ বিএনপির মিত্র
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকা দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২২৫ নং সংসদীয় আসনে জমিয়ত-বিএনপি জোটের প্রার্থী সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আমি একটা কথা সুস্পষ্ট করে বলে দিতে চাই, সেটা হলো আওয়ামী লীগ আমাদের শত্রু নয়। আওয়ামীলীগ আমাদের মিত্র। বিএনপি আওয়ামীলীগ মিলে ঐক্যবদ্ধভাবে ৭১ সালে মুক্তিযুদ্ধ করে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। তিনি বলেন,আমাদের শত্রু হচ্ছে তারা যারা ৭১ সালে এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে,আমাদের মা-বোনদেরকে ধর্ষন করেছে। আজ এরা দিরাই-শাল্লায় আমাদের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে। তাই উগ্রবাদ,সম্প্রীতি,বিনষ্টকারীদের বিরুদ্ধে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন,আজ সুরঞ্জিত সেন গুপ্ত নেই। আমিতো আপনাদের সামনে আছি। আপনারা যেকোন প্রয়োজন হইলে আমার কাছে আসবেন। আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা ছিল আছে এবং থাকবে। তিনি বলেন, আমাকে যারা অসুস্থ বলে প্রচার করে বেড়ায় আজ তারা নিজেরাই অসুস্থ। রবিবার (৮ জানুয়ারি) দিরাই উপজেলা সদরস্থ হ্যালিপ্যাড মাঠে সর্বশেষ নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিজ্ঞ বিচারপতি এডভোকেট মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি,সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল,জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থী ড. মাওলানা শুয়াইব আহমদ,যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাভেদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল হক, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল মনসুর মোঃ শওকত, জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ শেরগুল আহমেদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী,সুনামগঞ্জ থেকে গুম হওয়া প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান। দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক,বিএনপি নেতা হুমায়ূন কবীর,মিজানুর রহমান মিজান,নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরী ও এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী এবং দিরাই উপজেলা বিএনপি-জমিয়তসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিরাই উপজেলা সদরস্থ আজমল কনভেনশন হলে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোলিং এজেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ফজরের নামাজ ভোটকেন্দ্রে আদায়সহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সকল দিক নির্দেশনা সম্পর্কে উপস্থিত সকলকে অবগত ও ভোটকেন্দ্র পাহাড়ায় অতন্ত্র প্রহরীর মত দায়িত্ব পালনে সকলকে সচেতন ও সতর্ক করা হয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি ও বিচারপতি এডভোকেট মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি বলেন, সাম্প্রদায়িকতা,উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ধানের শীষে ভোট চাই। কারণ আমাদের দিরাই-শাল্লা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ। নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসনের কর্মকর্তাকে বন্ধু হিসেবে ব্যবহার করে কোন বিশেষ প্রার্থী যদি কারচুপির আশ্রয় গ্রহন করেন তাহলে আমরা তার দাতভাঙ্গা জবাব দেবো। সমাবেশে ধানের শীষ প্রতিক,জননেতা তারেক রহমান ও নাছির উদ্দিন চৌধূরীকে নিয়ে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী সিরাজ উদ্দিন ও দিরাই উপজেলা জাতীয়তাবাদী বাউল দলের আহবায়ক আব্দুর রহিম।
বিষয়: #আওয়ামী #আওয়ামীলীগ #আমাদের #চৌধুরী #দিরাই #নাছির #নির্বাচনী #নয় #বিএনপি #মিত্র #লীগ #শত্রু #সমাবেশ




৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা
রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল
সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে মাঠে রয়েছে কোস্টগার্ডের ৩৫৮৫ সদস্য
ঐক্য ও সম্প্রীতির মাধ্যমেই উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব…শিশির মনির
নওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ
সংসদ নির্বাচন উপলক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রস্তুতি গ্রহণ
জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াতের দাঁড়িপাল্লামার্কার সমর্থনে নির্বাচনী জনসভায় জন সমুদ্রে পরিণত
সন্দ্বীপে আগ্নেয়াস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করেছে কোস্টগার্ড
এনসিপির নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট
