মঙ্গলবার ● ২৫ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য প্রকাশ: বরখাস্ত এডিসি জিসানুল
আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য প্রকাশ: বরখাস্ত এডিসি জিসানুল
বজ্রকণ্ঠ নিউজঃ

ডিএমপির সাবেক পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার জাতীয় পরিচয়পত্রসহ স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এর আগে সাবেক ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য অনলাইন ও সাংবাদিকদের কাছে যাওয়া নিয়ে তদন্ত শুরু হয়।
এ ঘটনায় ওই অতিরিক্ত উপপুলিশ কমিশনারসহ একজন এসআই ও এএসআইসহ তিনজনকে অভিযুক্ত করা হয়। পরে ওই অতিরিক্ত উপকমিশনারকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এ প্রেক্ষিতেই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জিসানুল হক (বিপি-৮৫১৪১৬৬৩৩১), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সিটিএসবি অ্যান্ড প্রটেকশন বিভাগ, জিএমপি, গাজীপুর-এর বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী অভিযুক্তকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় তাকে সরকারি সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এতে আরও বলা হয়েছে, তিনি বাংলাদেশ সার্ভিস রুল (বি.এস.আর) পার্ট-১, বিধি-৭১ মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন; এবং ০৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, ১৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জিসানুল হককে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করে একটি চিঠি দেয় পুলিশ হেডকোয়ার্টার্স। এতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বিষয়: #আছাদুজ্জামান #এডিসি #জিসানুল #তথ্য #প্রকাশ #বরখাস্ত #ব্যক্তিগত #মিয়া










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 