শিরোনাম:
●   সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬ ●   দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে ●   দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ ●   ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড ●   বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান ●   সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক ●   সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক ●   শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
 ●   নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও ●   মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জ–৫ এ দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে এক মঞ্চে মিলন–মিজান : বিএনপিতে ঐক্যের জোয়ার
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জ–৫ এ দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে এক মঞ্চে মিলন–মিজান : বিএনপিতে ঐক্যের জোয়ার
১১২ বার পঠিত
বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জ–৫ এ দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে এক মঞ্চে মিলন–মিজান : বিএনপিতে ঐক্যের জোয়ার

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতানৈক্য ও মনোনয়ন প্রতিযোগিতার শেষে অবশেষে একই মঞ্চে দাঁড়িয়ে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থনের ঘোষণা দিলেন বিএনপির দুই প্রভাবশালী নেতা—বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
স্থানীয় রাজনীতিতে এই দৃশ্যপট বিএনপির জন্য বড় ধরনের ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। অনেকেই বলছেন, বহু দিনের জট খুলে এখন সত্যিকার অর্থেই ঐক্যের পথে হাঁটছে সুনামগঞ্জ–৫ ছাতক দোয়ারাবাজা‌রের আস‌নে বিএনপি।
সুনামগঞ্জ–৫ এ দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে এক মঞ্চে মিলন–মিজান : বিএনপিতে ঐক্যের জোয়ার
গত মঙ্গলবার বিকেলে কালারুকা ইউনিয়নের রাজাপুর জয়েন্ট কনভেনশন হলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেলের শান্ত বাতাসে সেদিনের সমাবেশ এক পর্যায়ে পরিণত হয় দলীয় শক্তি প্রদর্শনের জমকালো আয়োজনে।

সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ। পরিচালনা করেন পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান।

সভামঞ্চে বক্তৃতা দিতে উঠে প্রথমেই ঐক্যের বার্তা ছড়িয়ে দেন দলের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন। তাঁর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, বক্তব্যে ছিল দীর্ঘদিনের সংগঠন পরিচালনার অভিজ্ঞতা। তিনি বলেন,“ছাতক ও দোয়ারাবাজারে বিএনপি আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী। আমরা অতীতেও একসাথে কাজ করেছি, অভিজ্ঞতা আছে প্রচুর। এবারও ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো। নেতাকর্মীরা আজ যে উৎসাহ দেখিয়েছেন, তাতে আমরা ইতোমধ্যেই ঐক্যের বিজয় অর্জন করেছি। এবার আমাদের লক্ষ্য শুধু একটি—ধানের শীষের বিজয় নি‌শ্চিত কর‌তে হ‌বে।
অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশ ছিল দলের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বক্তব্য। মনোনয়ন না পেলেও তিনি দলীয় প্রার্থীর পক্ষে সমথন ক‌রে স‌রে দাঁড়ানোর সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেন,দলের প্রতি সম্মান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছি। ছাতক–দোয়ারার বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। এখানে কোনো বিরোধ ছিল না; ছিল দলীয় প্রতিযোগিতা। আমরা সবাই বিএনপির সৈনিক।

আগামী ২২ জানুয়ারি আচরণবিধি শুরুর সঙ্গে সঙ্গে ধানের শীষের প্রচারণায় একসাথে মাঠে নামবো।”তার বক্তব্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো হলে। নেতাকর্মীরা হাত তালি আর স্লোগানে মুখরিত করে তোলেন পরিবেশ। অনেকেই বলেন, দুই নেতার এক মঞ্চে দাঁড়ানোই প্রমাণ করে সুনামগঞ্জ–৫ ছাতক দোয়ারাবাজার আস‌নে বিএনপিতে আর কোনো বিভক্তি নেই।

মঞ্চে ছিলো উপস্থিতির জোয়ার নেতার বক্তব্যের আগেই সমাবেশের চারপাশ জুড়ে ভিড় করতে থাকেন ছাতক ও দোয়ারাবাজারের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। ব্যানার– শ্লোগান আর দলীয় প্রতীক খচিত পতাকা সমাবেশস্থলে এনে দেয় নির্বাচনী উত্তাপ।

বক্তারা বলেন,এতোদিন সবাই ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। নিজেদের জন্য কেউ ভোট চাইনি। দল যাকে প্রার্থী করেছে, তার পক্ষে নিবেদিত ভাবে কাজ করা আমাদের দায়িত্ব। সুযোগ সবাই পায় না, এবার দল কলিম উদ্দিন আহমদ মিলনকে দায়িত্ব দিয়েছে। তাই তাঁর বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরও বলা হয়, বিএনপির মূল শক্তি মাঠের নেতাকর্মী। তাদের ত্যাগ, পরিশ্রম ও নিষ্ঠাতেই দল বাঁচে—এই বার্তাই ছিল বক্তব্যে বক্তব্যে।ঐক্যের বার্তা ছড়িয়ে দিলো দুই প্রতিদ্বন্দ্বীর হাত মেলানো এক সময় যাঁরা একই আসনে মনোনয়ন–প্রতিযোগিতায় ছিলেন, সেই মিলন–মিজান যখন সমাবেশে একে অপরকে অভিনন্দন জানান, তখন দর্শকের সারিতে উৎসাহের ঝড় বয়ে যায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দৃশ্যই সবার নজরদারি, স্থানীয় প্রভাবশালীদের চাপ এবং ক্ষমতাসীন দলের অদৃশ্য শক্তির মুখে বিএনপিকে নতুন শক্তি দিলো।

ছাতক–দোয়ারাবাজার বিএনপির নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের দলীয় প্রতিযোগিতা থাকা সত্ত্বেও দুই নেতা যে মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন, তা প্রমাণ করে আগামীর নির্বাচনকে ঘিরে বিএনপির কৌশল একটাই—ঐক্য। এই ঐক্যের মাধ্যমেই তারা জনসম্পৃক্ততা বাড়াতে চায়।
নেতাকর্মীদের স্লোগানে মুখর ছিলো সমাবেশ
স্লোগানে স্লোগানে কয়েকবার থমকে গিয়েছিলো বক্তারা। ‘ধানের শীষ চাই’, ‘তারেক রহমানের নির্দেশ এক—ঐক্যবদ্ধ বিএনপি শক্তিশালী হোক’, ‘ছাতক–দোয়ারায় মিলন–মিজান একসাথে’—এমন স্লোগানে পুরো হল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

অনেকেই বলেন, এ ধরনের শো–ডাউন দীর্ঘদিন পরে দেখা গেল। বিশেষ করে দুই নেতার একই মঞ্চে উঠা ছিল সমাবেশের প্রধান আকর্ষণ।
প্রার্থী মিলনের আত্মবিশ্বাস বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন বলেন,“আমাদের দল সারা দেশে সংগঠিত হচ্ছে। সুনামগঞ্জ–৫ ছাতক দোয়ারাবাজার আস‌নে এ আজ যেভাবে নেতাকর্মীরা একত্রিত হয়েছেন, তা প্রমাণ করে যে এখানে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। দল আমাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু বিজয় হবে দলের এবং জনগণের। ধানের শীষের জন্য আমরা সবাই মাঠে আছি।”

তিনি আরও বলেন,“ছাতক ও দোয়ারাবাজার আগেও আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। নিজেদের মধ্যের ভেদাভেদ ভুলে অদৃশ্য শক্তির মোকাবেলা করতে হবে। জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।”
মিজানুর রহমানের মনোনয়ন প্রত্যাহার ছিল সমাবেশের মোড় ঘোরানো ঘটনা অনেকেই আশা করেছিলেন তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবেই মাঠে থাকবেন। কিন্তু দলের প্রতি সম্মান দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণাটি বিএনপির অভ্যন্তরীণ সংকট অনেকটাই দূর করেছে।
তিনি বলেন,“আমি দল করি, দলই আমার পরিচয়। দল যাকে বেছে নিয়েছে, আমরা তার পাশে থাকবো। ধানের শীষ জিতলে জিতবেন তারেক রহমান—আমাদের নেতা, আমাদের আশার প্রতীক। সমাবেশে নেতাকর্মীদের ঢল সমাবেশ ঘিরে কালারুকা ইউনিয়নের রাজাপুর বাজার এলাকায় ছিল মানুষের উপচে পড়া ভিড়। ছাতক পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, দোয়ারাবাজার উপজেলা থেকে মোটরসাইকেল, মিনিবাস, পিকআপে করে আসেন নেতাকর্মীরা। মাত্র একটি সাংগঠনিক সভা হয়েও উপস্থিতি ছিল নির্বাচনী সমাবেশের চেয়েও বেশি—এমন মন্তব্য স্থানীয়দের।
আগামী নির্বাচনের বার্তা—ঐক্যই শক্তি অতীতের বিভক্তি ভুলে একই মঞ্চে দাঁড়িয়ে দুই নেতার সমর্থন–ঘোষণা বিএনপিকে নতুন গতি দিয়েছে। সমাবেশ শেষে সাধারণ নেতাকর্মীদের মন্তব্য—এবার সুনামগঞ্জ–৫ ছাতক দোয়ারাবাজার আস‌নে বিএনপি সত্যিই শক্ত অবস্থানে।



বিষয়: #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

বিশেষ করে মহিলারা ছাত্র বেশি লেবাসধারী ভন্ড প্রতারককে চিনে রাখুন। বিশেষ করে মহিলারা ছাত্র বেশি লেবাসধারী ভন্ড প্রতারককে চিনে রাখুন।
জেলা বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরী সভা জেলা বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরী সভা
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
হারিয়ে যেতে বসেছে লাল রঙের বার্তা বাহক রাণীনগরে দোকান ঘরে চলছে আবাদপুকুর পোস্ট অফিস হারিয়ে যেতে বসেছে লাল রঙের বার্তা বাহক রাণীনগরে দোকান ঘরে চলছে আবাদপুকুর পোস্ট অফিস
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী
জ্বালানী নিয়ে নৈরাজ্য দূরীকরণে ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ - অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জ্বালানী নিয়ে নৈরাজ্য দূরীকরণে ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ - অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
সিলেট নগরীর মদীনা মার্কেটে ওউন বেবীশপের উদ্বোধন সিলেট নগরীর মদীনা মার্কেটে ওউন বেবীশপের উদ্বোধন
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব

নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
বহুমুখী উদ্যোগের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে সক্ষম সরকার
ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু