মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
মনির হোসেন ::
চট্টগ্রামের বাঁশখালীতে জাল ও সামুদ্রিক মাছসহ ১ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
![]()
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জানুয়ারি সোমবার মধ্যরাত ৩টায় কোস্টগার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটকে কোস্ট গার্ড আভিযানিক দল থামার সংকেত প্রদান করে। বোটে উপস্থিত সন্দেহভাজনরা সংকেত অমান্য করে দ্রুত গতিতে পার্শ্ববর্তী নদীর তীরে বোটটিকে রেখে লোকালয়ে পালিয়ে যায়। এসময় আভিযানিক দল বোটটি তল্লাশি করে প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল ও ২ হাজার ৮০০ কেজি সামুদ্রিক মাছসহ বোটটি জব্দ করে।
পরবর্তীতে, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট হতে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয় । জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #কোস্টগার্ড #জব্দ #জাল #ট্রলিং #বাঁশখালী #বোট #মাছসহ #সামুদ্রিক










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 