শনিবার ● ১০ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা ১৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা ১৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
মনির হোসেন ::
![]()
টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা প্রায় ১৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড।
শনিবার (১০ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স নীতি” বাস্তবায়নে বদ্ধপরিকর বাংলাদেশ কোস্ট গার্ড। গত ১৭ মে ২০২৫ তারিখ হতে ১২ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত কোস্টগার্ড একক এবং র্যাবের সমন্বয়ে ৪ টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সর্বমোট ১৮ কোটি ৮ লক্ষ টাকা মূল্যের ১,৬১,০০০ পিস ইয়াবা, ৯৯০ গ্রাম ইয়াবা তৈরির পাউডার, ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) ও গাঁজার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়।
পরবর্তীতে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার, স্মারক নং ৭২(২) ১, তারিখ ৭ জানুয়ারি ২০২৬ মোতাবেক বিসিজি স্টেশন টেকনাফে রক্ষিত ওই মাদকসমূহ ধ্বংসের নির্দেশনা প্রদান করেন। প্রাপ্ত নির্দেশনা মোতাবেক ১০ জানুয়ারি শনিবার সকাল ১০টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার-১, সদস্য সচিব বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার, ইনচার্জ মালখানা এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন এর প্রতিনিধিদের উপস্থিতিতে উক্ত মাদকসমূহ ধ্বংস করা হয়। এসময় যৌথ অভিযানে অংশগ্রহণকারী র্যাব এবং পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #উদ্ধার #টেকনাফ #যৌথ










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 