শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ কারবারি আটক
কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ কারবারি আটক
মনির হোসেন, মোংলা
![]()
সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে কোস্টগার্ডের অভিযানে ২ লক্ষ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক মাদককারবারির নাম মোঃ শফিকুল ইসলাম (৪১)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানী গাজীর ছেলেম
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী এর একটি আভিযানিক দল সাতক্ষীরার শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ সহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত মদ ও আটক মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #আটক #কারবারি #কোস্টগার্ড #বিদেশি #বোতল #মদসহ










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 