মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
বজ্রকণ্ঠ ::
![]()
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারমৃত্যুতে বুধবার সব সরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বুধবার থেকে পালন করা হবে তিনদিনের রাষ্ট্রীয় শোক।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া আগামীকাল (৩১ ডিসেম্বর) সরকারি ছুটি। এছাড়া রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন-কাফনের ব্যবস্থা করা হবে। সংসদ ভবন প্লাজায় তার জানাজা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের মাজারের (জিয়া উদ্যানে) ওখানেই তাকে দাফন করা হবে।’
জানাজা কখন হবে- জানতে চাইলে আব্দুর রশিদ বলেন, ‘সেই সিদ্ধান্তটা হবে একটু পর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মিটিং আছে সাড়ে ১২টায়, সেখানে এই সিদ্ধান্ত হবে। তবে সম্ভাব্য সময় বলতে পারি আগামীকাল (বুধবার) জোহরের পর।’
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘তার মরদেহ এখন এভর কেয়ারে থাকবে, সেখানে যে সব প্রস্তুতিমূলক কাজ হওয়া দরকার সেগুলো হবে। এরপর কালকে সকালে সেখান থেকে জাতীয় সংসদে নেওয়া হবে। মূল রাস্তা দিয়েই সেখানে নেওয়ার চিন্তা-ভাবনা আছে, সেজন্য হয়তো সময় একটু বেশি লাগবে।’
এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন।
বিষয়: #ঘোষণা #ছুটি #দিন #বুধবার #রাষ্ট্রীয় #শোক #সাধারণ




দৌলতপুর বিএনপি’র প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ বেসরকারি ভাবে বিজয়ী
বিএনপি ও তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বাংলাদেশের জনগণ ও বিএনপিকে চীনের শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ
নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেন যারা
নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের জয়
ভোটের দিন বিএনপি নেতা ও পোলিং কর্মকর্তাসহ ৯ জনের মৃত্যু
দেড় শতাধিক আসনে বিজয়ী বিএনপি
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান
নওগাঁ-৬ আসনে নির্বাচিত হলেন শেখ রেজাউল ইসলাম রেজু
