শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » শীতে কাঁপছে সারাদেশ, ঢাকায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
শীতে কাঁপছে সারাদেশ, ঢাকায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
বজ্রকণ্ঠ ::
![]()
ঢাকাসহ সারা দেশেই জেঁকে বসেছে তীব্র শীত। কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি ও ঢাকায় ১২ ডিগ্রি সেলসিয়াস, যা অব্যাহত থাকবে আরও কয়েক দিন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় বেড়েছে কুয়াশা ও শীতের তীব্রতা। এতে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক রয়েছে।
তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশাসহ কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগও সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়ছেন নানা শ্রেণিপেশার মানুষ, বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্রমজীবীরা। বেড়েছে শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগ।
বিষয়: #কাঁপছে #ডিগ্রি #ঢাকায় #তাপমাত্রা #নামল #শীতে #সারাদেশ










রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ওষুধ এবং চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক
দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫
ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ
রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার
আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড 