শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হেমায়েতপুরে আগুনে পুড়ল কয়েকটি কাপড়ের দোকান
হেমায়েতপুরে আগুনে পুড়ল কয়েকটি কাপড়ের দোকান
বজ্রকণ্ঠ ::
![]()
সাভারের হেমায়েতপুরে একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে লাগা আগুনে পুড়েছে কয়েকটি কাপড়ের দোকান। আগুনের তীব্রতা কম থাকায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ৫ ঘন্টা। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে ৪ তলা ভবনটির আন্ডারগ্রাউন্ডে থাকা কাপড়ের দোকানে আগুন লাগে।
সাভারের ট্যানারী ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভির আহমেদ জানান, আগুনের সংবাদ পেয়ে ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে। পরে ৩ রাত টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়। ভবনটির আন্ডারগ্রাউন্ডে কয়েকটি কাপড়ের দোকান ছিল। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারনা কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কেউ আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
ভবনটিতে একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হওয়ায় আগুনে বড় কোনো ক্ষতি হয়নি।
আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।
বিষয়: #আগুন #কাপড়ের #কয়েকটি #দোকান #পুড়ল #হেমায়েতপুর










আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড 