বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
বজ্রকণ্ঠ ::
![]()
নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। প্রতীকটি যুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
![]()
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাক্ষরিত এই গেজেট বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
![]()
গেজেটে অনুযায়ী, আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর আলোকে তফসিলভুক্ত প্রতীকের তালিকায় ১০২ নম্বরে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়েছে।
শাপলা কলিসহ প্রতীক আরও তিনটি নতুন প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে। এখন সব মিলিয়ে প্রতীকের সংখ্যা হলো ১১৯টি।
তফসিলে অন্তর্ভুক্ত ১১৯টি প্রতীক হলো:
![]()
আপেল; গরুর গাড়ি; টেলিফোন; আনারস; রকেট; আম; আলমিরা; ঈগল; উদীয়মান সূর্য; একতারা; কাঁচি; গাভী; গামছা; গোলাপ ফুল; ঘণ্টা; ঘুড়ি; ঘোড়া; চাকা; চাবি; টেলিভিশন; ডাব; ড্রেসিং টেবিল; ঢেঁকি; তারা; তালা; থালা; দাঁড়িপাল্লা; ফুলের মালা; বই; বক; বাঘ; বটগাছ; বাইসাইকেল; বালতি; বেবী টেক্সি; বৈদ্যুতিক পাখা; রেল ইঞ্জিন; রিকশা; লিচু; লাঙ্গল; উট; শাপলা কলি; সোনালী আঁশ; সেলাই মেশিন; সোফা; কবুতর; কলম; কলস; কলার ছড়ি; কাঁঠাল; কাপ-পিরিচ; কেটলি; কুমির; কম্পিউটার; কুড়াল; কুলা; কুঁড়ে ঘর; কোদাল; চিরুনি; দালান; চিংড়ি; চেয়ার; চশমা; ছড়ি; ছাতা; জগ; জাহাজ; টর্চ লাইট; টিউবওয়েল; টেবিল; টেবিল ল্যাম্প; টেবিল ঘড়ি; খেজুর গাছ; ট্রাক; ফুটবল; দেওয়াল ঘড়ি; মই; দোতলা বাস; দোয়াত কলম; দোলনা; মোটরগাড়ি; ধানের শীষ; নোঙ্গর; নৌকা (স্থগিত); পাগড়ি; পানির ট্যাপ; পালকি; প্রজাপতি; ফলের ঝুড়ি; ফুলকপি; বৈদ্যুতিক বাল্ব; মগ; মাইক (কার); মশাল; ময়ূর; মাছ; মাথাল; মিনার; মোমবাতি; মোবাইল ফোন; হুঁকা; মোটর সাইকেল; মোড়া; ট্রাক্টর; সিড়ি; সিংহ; সূর্যমুখী; হরিণ; হাত (পাঞ্জা); হাতঘড়ি; কাস্তে; হাতপাখা; হাঁস; হাতি; হাতুড়ি; হারিকেন; হ্যান্ডশেক; হেলিকপ্টার এবং মোরগ।
বিষয়: #ইসি #কলি #তালিকায় #প্রতীক #যুক্ত #শাপলা #হলো










মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? 