সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নুরের গণঅধিকার পরিষদ ছাড়ল ৫৯ নেতা
নুরের গণঅধিকার পরিষদ ছাড়ল ৫৯ নেতা
বজ্রকণ্ঠ
![]()
গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের নবগঠিত জেলা কমিটিতে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগে সাবেক ভিপি নুরুল হক নুরের দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সভাপতিসহ ৫৯ নেতা।
সোমবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আল আমিন সরদার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রবিবার মো. আল আমিন সরদারসহ সদ্য ঘোষিত কমিটির ৫৯ জন সদস্য কেন্দ্রীয় কমিটির ই-মেইলে পদত্যাগপত্র পাঠান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নতুন ৭৯ সদস্যের কমিটি ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। কমিটি গঠনের ক্ষেত্রে দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষাকে উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতিত্ব করা হয়েছে বলে অভিযোগ করেন পদত্যাগকারীরা।
এতে আরও উল্লেখ করা হয়, আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি। কিন্তু যে কমিটিতে আস্থা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ অনুপস্থিত, সেখানে থেকে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে গণঅধিকার পরিষদের আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে আমরা বিশ্বাসী।
পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, সদ্য ঘোষিত জেলা কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে। এতে আমাদের দীর্ঘদিনের পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যার ফলে কমিটিতে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। আমরা ৫৯ জন নেতা সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছি। মূলত বিভাগীয় উপকমিটি স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির মাধ্যমে এই কমিটি গঠন করেছে।
উল্লেখ্য, শুক্রবার গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের ৭৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
বিষয়: #গণঅধিকার #নুর #নেতা #পরিষদ










মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস 