শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » জুলাই সনদের দিকনির্দেশনা বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ
প্রথম পাতা » প্রধান সংবাদ » জুলাই সনদের দিকনির্দেশনা বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ
২১৫ বার পঠিত
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুলাই সনদের দিকনির্দেশনা বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ

বজ্রকণ্ঠ
জুলাই সনদের দিকনির্দেশনা বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদ জাতীয় দলিল হিসেবে তৈরি হয়েছে। তার বাস্তবায়ন দ্রুততার সঙ্গে ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিকনির্দেশনা বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, আমাদের যে স্বপ্ন, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, তাকে ধারণ করে, তাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য সবার একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে চেষ্টা, তাতে একটি দিক নির্দেশনা দেওয়ার জন্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রায় এক বছর ধরে পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জাতীয় সনদে উপনীত হয়েছেন।

তিনি আরও বলেন, জাতীয় সনদ কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি নয়। এটি হচ্ছে নাগরিকের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং রাষ্ট্রের একটি সামাজিক চুক্তি। এই সামাজিক চুক্তির প্রত্যাশা প্রত্যেকটি বিষয়ের মধ্যে জড়িত আছে। বাংলাদেশের মানুষের সংগ্রামের তাদের কষ্টের তাদের প্রচেষ্টার প্রত্যেকটি বিন্দু যুক্ত আছে। গত বছরের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আজকে আহত আছেন, যে জুলাই যোদ্ধারা আজকেও সামগ্রিকভাবে কষ্টকর জীবন যাপন করছেন, তাদের প্রত্যেকের অবদানের মধ্য দিয়ে এই সনদ তৈরি হয়েছে। কেননা জুলাই আগস্টের গণঅভ্যুত্থান দীর্ঘদিনের রাষ্ট্র সংস্কারের জন্য যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন।

আলী রীয়াজ বলেন, বাংলাদেশে গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে যে সাহসিকতা, যে দৃঢ়তা বাংলাদেশের নাগরিকরা দেখিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সূচনা এক দফা দাবিতে পরিণত হয়েছিল এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করতে পেরেছে। সেই অর্জনের একটি স্মারক হচ্ছে এই জাতীয় সনদ। এখানে এর শেষ নয়। আমরা মনে করি, রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের যে চেষ্টা, সবার যে চেষ্টা, সেই চেষ্টা একদিনে সাফল্য অর্জন করবে না। একটি দলিল কেবলমাত্র সেটা নিশ্চয়তা দেবে না। যে জাতীয় দলিল তৈরি হয়েছে, তার বাস্তবায়ন ঘটবে। দ্রুততার সঙ্গে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক নির্দেশনা বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে।

আমাদের মতের পার্থক্য থাকবে, রাজনীতিতে মতপার্থক্য না থাকলে তা গণতান্ত্রিক হয় না। মতের পার্থক্য থাকবে। পথের পার্থক্য থাকবে কিন্তু একজায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যেকোনো ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে থাকব। সেই স্বপ্ন সেই প্রত্যাশা, সেই চেষ্টার স্মারক যতটুকু আমরা অর্জন করেছি, এটি প্রথম পদক্ষেপ।



বিষয়: #  #  #  #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
বহুমুখী উদ্যোগের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে সক্ষম সরকার
ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড