শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » Draft » বিএফএ জয়পুরহাট জেলা ইউনিটের সভাপতি রওনকুল, সম্পাদক মিনহাজুল নির্বাচিত
বিএফএ জয়পুরহাট জেলা ইউনিটের সভাপতি রওনকুল, সম্পাদক মিনহাজুল নির্বাচিত
![]()
মোফাজ্জল হোসেন বাবু, জয়পুরহাট:
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জয়পুরহাট জেলা ইউনিটের নির্বাচনে সভাপতি পদে রওনকুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মিনহাজুল ইসলাম কমল নির্বাচিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত বিএফএ জয়পুরহাট জেলা কার্যালয়ে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ মিনহাজুল ইসলাম কমল তার প্রতিদ্বন্দ্বী মোঃ আমিনুর রহমান সোয়াদকে ২ ভোটে পরাজিত করে বিজয়ী হয়।
সভাপতি সহ বাকি সকল পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫৭ টি। এর মধ্যে ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন মন্ডল, আঃ রহমান আকন্দ ও সুকুমার কন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ মোঃ আমানুল্লাহ মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিন ডালিম, নির্বাহী সদস্য মোঃ আঃ লতিফ খান হেলাল, মোঃ মামুনুর রশিদ, মোঃ হুমায়ন কবির তালুকদার, মোঃ আব্দুল হাসিব, মোঃ আতোয়ার জাহান রুবেল ও রাজেশ কুমার গুপ্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিএনএ জয়পুরহাট ইউনিটের সদস্য মোঃ ফজলুর রহমান আকন্দ। এছাড়া সদস্য হিসেবে ছিলেন মোঃ সাদাকাতুল বারী ও মোঃ মোস্তাফিজুর রহমান।
বিষয়: #জয়পুরহাট #বিএফএ #মিনহাজুল #রওনকুল










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 