বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
নিজস্ব প্রতিবেদক
![]()
দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। আজ সোমবার (৬ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলাস্থ ফরমাশেখানা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সন্ত্রাসী রিপনকে আটক করা হয়। এ সময় আটককৃত সন্ত্রাসীর বাড়ি তল্লাশী করে ০১টি ৭.৬মি:মি: পিস্তল, ০৫ রাউন্ড তাজা গোলা, ০১টি ম্যাগাজিন এবং ০৩টি মোবাইল উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসী খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ আসামি। অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত অস্ত্র এবং সন্ত্রাসীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, জনজীবনের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিশ্চিতে নৌবাহিনীর এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে
বিষয়: #অভিযান #আগ্নেয়াস্ত্রসহ #আটক #খুলনা #নৌবাহিনী #যৌথ #সন্ত্রাসী










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 