শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার, অস্ত্র ও গুলি জব্দ
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার, অস্ত্র ও গুলি জব্দ
১৫৫ বার পঠিত
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার, অস্ত্র ও গুলি জব্দ

মনির হোসেন, মোংলা
সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার, অস্ত্র ও গুলি জব্দ
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কাছে মুক্তিপণের দাবিতে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এসময় জব্দ করা হয়েছে দস্যুবাহিনীর ব্যবহৃত অস্ত্র ও গুলি।

উদ্ধার হওয়া জেলেরা হলেন খুলনার কয়রা উপজেলার

মোঃ মফিজুল ইসলাম (৪২) ও মোঃ হাবিবুর রহমান (৩৭), দাকোপ উপজেলার মোঃ হাবিবুর (৩৫) ও সাতক্ষীরার শ্যামনগরের শাহজাহান গাজী (৪০)।

৩ অক্টোবর শুক্রবার সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩ অক্টোবর শুক্রবার ভোর ৫ টায় কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান এর আভিযানিক দল ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন কোস্টগার্ড আভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়। আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এসময় জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিলো।উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।



বিষয়: #  #  #  #  #


প্রধান সংবাদ এর আরও খবর

রাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাই রাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাই
জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল: মির্জা ফখরুল জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল: মির্জা ফখরুল
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বিরকে হত্যা : ডিবি চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বিরকে হত্যা : ডিবি
আগামী ক্ষমতাসীনদের জন্য গাইডলাইন তৈরি করে দিয়ে যাচ্ছি: পরিবেশ উপদেষ্টা আগামী ক্ষমতাসীনদের জন্য গাইডলাইন তৈরি করে দিয়ে যাচ্ছি: পরিবেশ উপদেষ্টা
নির্বাচনের আগে বাংলাদেশের যে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে বাংলাদেশের যে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ বাংলাদেশের জন্য অশনিসংকেত জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ বাংলাদেশের জন্য অশনিসংকেত
নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১ নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১
কোস্টগার্ডের সহায়তায় পরিবারের   কাছে ফিরে গেল জেলে মান্নান! কোস্টগার্ডের সহায়তায় পরিবারের কাছে ফিরে গেল জেলে মান্নান!
মাহফিল থেকে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ মাহফিল থেকে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাই
জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল: মির্জা ফখরুল
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বিরকে হত্যা : ডিবি
আগামী ক্ষমতাসীনদের জন্য গাইডলাইন তৈরি করে দিয়ে যাচ্ছি: পরিবেশ উপদেষ্টা
নির্বাচনের আগে বাংলাদেশের যে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ বাংলাদেশের জন্য অশনিসংকেত
নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১
কোস্টগার্ডের সহায়তায় পরিবারের কাছে ফিরে গেল জেলে মান্নান!
মাহফিল থেকে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ